রাজ্যের অন্যতম জনপ্রিয় জনদরদি প্রকল্প অন্নপূর্ণা যোজনা। ১৮-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন প্রতি মাসে।
2
9
১ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ শুরু হলেও, তার আগে থেকেই ফর্ম পূরণের কাজ শুরু হয়ে গিয়েছিল তৃণমূল স্তরে। আপাতত অফলাইনে ফর্ম জমা দেওয়া যাচ্ছে।
3
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৩ জুন পর্যন্ত যাঁদের নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকায় নথিভুক্ত হয়ে যাবে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করবে রাজ্য সরকার।
4
9
আজ ২ জুন, টাকা দেওয়ার কথা ৩ জুন থেকে। অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বুধবার থেকেই সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে কি না। এই বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
5
9
মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে শুভেন্দু বলেন, “কাল থেকে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা শুরু করব।” তিনি ফের এও জানিয়ে দেন যে কারা এই টাকা পাবেন না।
6
9
তিনি বলেন, “কাল আমরা অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করব। যারা যারা ফর্মফিলাপ করে দিয়েছেন.. ট্রান্সফার কাল থেকেই হয়ে যাবে। আমরা যা বলি, ভেবেচিন্তে বলি। আর যা বলি, তাও করি।”
7
9
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সবাই সরকারের সঙ্গে সহযোগিতা করুক। যারা অনুপ্রবেশকারী তাঁরা টাকা পাবে না। যারা দেশের আইন ভেঙেছেন, ভ্যাকসিন নেয় না, স্কুলে যায় না, এমন জায়গায় তাঁদের পাঠানো হয়, যাদের অন্য পন্থা অবলম্বন করে ট্রেনিং দেওয়া হয়, ওই সমস্ত লোকরা টাকা পাবে না।”
8
9
অন্নপূর্ণা ফর্ম প্রকাশের পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে, যাঁরা সরকার বা আধা-সরকারি চাকরি করেন, যাঁরা আয়কর দেন এবং অভারতীয়রা এই প্রকল্পের টাকা পাবেন না।
9
9
যাঁরা এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। এর কারণ হিসেবে শুভেন্দু জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকায় অনেক বেনোজল রয়েছে। স্বচ্ছ প্রাপকের তালিকা তৈরি করতেই সকলকে ফর্ম পূরণ করতে বলা হয়েছে।