অনেকের মধ্যেই এমন ধারণা রয়েছে যে, কেউ যদি ১০–১২ বছর ধরে কোনও বাড়িতে ভাড়া থাকেন, তাহলে তিনি নাকি সেই বাড়ির মালিক হয়ে যান। কিন্তু বাস্তবে কি আদৌ ঠিক? আসুন জেনে নেওয়া যাক আইন কী বলছে।
2
12
ভারতের আইনে ‘অ্যাডভার্স পজেশন’ নামে একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তি অন্যের সম্পত্তি মালিকের অনুমতি ছাড়াই টানা ১২ বছর দখল করে রাখেন এবং মালিক কোনও আপত্তি না করেন, তাহলে সেই ব্যক্তি আদালতে গিয়ে মালিকানা দাবি করতে পারেন। তবে এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
3
12
ভাড়াটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না। কারণ ভাড়াটে বাড়িতে থাকেন মালিকের অনুমতি নিয়ে। অর্থাৎ তার থাকা সম্পূর্ণ বৈধ। তাই ভাড়াটে যত বছরই থাকুন না কেন, শুধুমাত্র সময়ের ভিত্তিতে তিনি কখনওই মালিক হতে পারেন না।
4
12
আইন বিশেষজ্ঞদের মতে, ভাড়াটিয়া সবসময় ভাড়াটিয়াই থাকেন। দীর্ঘদিন বসবাস করলেই মালিকানা পাওয়া যায় না।
5
12
এই বিষয়ে আদালতও স্পষ্টভাবে জানিয়েছে, শুধু বহু বছর ধরে কোনও বাড়িতে থাকা মানেই সেই বাড়ির মালিক হয়ে যাওয়া নয়।
6
12
ভাড়াটিয়া কেন সহজে মালিক হতে পারেন না?আসলে সাধারণত একজন ভাড়াটে ১২ বছর কেন, ২০-৩০ বছর থাকলেও মালিকানা দাবি করতে পারেন না। এর প্রধান কারণগুলো হল-
7
12
ভাড়ার চুক্তিঃ আপনি যখন কাউকে বাড়ি ভাড়া দেন, তখন একটি চুক্তিপত্র তৈরি হয়। এই চুক্তিপত্রই প্রমাণ করে যে আপনি মালিক এবং অন্যজন ভাড়াটিয়া। আইনত, যতক্ষণ ভাড়াটে এবং মালিকের মধ্যে কোনও চুক্তি থাকে, ততক্ষণ ভাড়াটিয়া কখনওই মালিক হতে পারবেন না।
8
12
ভাড়া দেওয়া: যদি ভাড়াটে প্রতি মাসে আপনাকে ভাড়া দেন তার মানে তিনি প্রতি মাসেই স্বীকার করে নিচ্ছেন যে আপনিই বাড়ির মালিক। এই স্বীকারোক্তি থাকা পর্যন্ত মালিকানা দাবি করার কোনও পথ খোলা থাকে না।
9
12
তবে কিছু বিশেষ পরিস্থিতিতে আইনি জটিলতা তৈরি হতে পারে। যেমন যদি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কোনও লিখিত চুক্তি না থাকে, ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পরেও যদি কেউ মালিকের অনুমতি ছাড়া বাড়িতে থেকে যান, ভাড়াটে মেয়াদ শেষ হওয়া ভাড়া না দিয়ে থাকলেও মালিক যদি কোনও আইনি পদক্ষেপ না নেন।
10
12
এই ধরনের পরিস্থিতিতে ‘অ্যাডভার্স পজেশন’ নিয়ে মামলা হতে পারে। তবে ১০–১২ বছর ভাড়া থাকলেই কেউ বাড়ির মালিক হয়ে যায়, এই ধারণা ঠিক নয়।
11
12
মালিক যদি তাঁর সম্পত্তি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকেন এবং ভাড়াটিয়া যদি প্রমাণ করতে পারেন যে তিনি মালিককে চ্যালেঞ্জ জানিয়ে ১২ বছর সেখানে আছেন, তবেই বিপদের আশঙ্কা থাকে।
12
12
একইসঙ্গে মালিকানা পেতে হলে নির্দিষ্ট আইনি শর্ত পূরণ করতে হয় এবং আদালতের অনুমোদন জরুরি।