পশ্চিমবঙ্গের সব সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড-হক’ বোনাস এবং উৎসব অগ্রিম ঘোষণা করল নবান্ন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ‘সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স’ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্গাপুজো ও ইদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে।
2
8
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ ২২ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত উৎসব অগ্রিম পাবেন যোগ্য কর্মীরা। মাসিক বেতন যাদের ৪৬ হাজার টাকার বেশি এবং ৫৪ হাজার টাকার মধ্যে, শুধুমাত্র তারাই এই সুবিধার আওতায় আসবেন।
3
8
গত বছর এই বেতনের সীমা ছিল ৪৪ হাজার থেকে ৫২ হাজার টাকা। এই বছর ঊর্ধ্বসীমা আরও দু’হাজার টাকা বাড়ানো হয়েছে। গত বছর উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল ২০ হাজার টাকা।
4
8
২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসে ৪৬ হাজার বা তার কম তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন ৭৪০০ টাকা। ২০২৫-এ এই পরিমাণ ছিল ৬৮০০ টাকা। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল ৬০০ টাকা।
5
8
এই বছর ৩১ মার্চের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন। যাঁদের পেনশন মাসে ৪০ হাজার টাকার কম তাঁরা এই ভাতা পাবেন ৩৮০০ টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল ৩৫০০ টাকা। এবার বাড়ল ৩০০ টাকা।
6
8
২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতাও রয়েছে৷ সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন ১০ হাজার বা তার কম হলে তাঁরা বোনাস পাবেন ৩৫০০ টাকা।
7
8
নবান্ন জানিয়েছে, সর্বাধিক ১০ কিস্তিতে বেতন থেকে টাকা কাটা হবে। মুসলিম কর্মীদের ইদ-উল-ফিতরের আগে এবং অন্যদের ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে বোনাস দেওয়া হবে। ৩১ আগস্ট ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ টাকা আদায় করতে হবে।
8
8
নবান্ন জানিয়েছে, এই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। পারিবারিক পেনশনভোগীরা, অতিরিক্ত পেনশনভোগীরাও এই অনুদানের আওতায় থাকবেন।