হঠাৎ গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে অনেক সময়ই বিপাকে পড়তে হয়। তবে গ্যাস শেষ হয়ে গেলেই বাইরে থেকে খাবার কিনে খেতে হবে তা নয়, বাড়িতেই গ্যাস ছাড়া বানিয়ে নিতে পারেন কয়েকটি খাবার৷ এগুলো বানাতে সময় খুব কম লাগে৷ সেই সঙ্গে স্বাস্থ্যকরও।
2
10
দই-চিঁড়ে- গরমের দিনে সকাল বা দুপুরে খেত্রি।পারেন দই-চিঁড়ে৷ চিঁড়ে জল দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন। তার সঙ্গে আপনার পছন্দ মতো মিষ্টি বা টক দই নিন৷ কলা, আপেল টুকরো করে এর মধ্যে মিশিয়ে নিন৷ অল্প মধু মিশিয়ে নিলেই খাবার তৈরি৷ ইচ্ছা হলে উপর থেকে অল্প কাঠবাদাম বা কিশমিশও দিতে পারেন।
3
10
ভেজ স্যান্ডউইচ: ব্রাউন ব্রেডের উপর অল্প মাখন বা মেয়োনিজ লাগিয়ে নিন৷ তার উপর টুকরো করে কাটা শসা, টমেটো, পেঁয়াজ দিন৷ লবণ ও গোলমরিচ ছড়িয়ে উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন৷ জলখাবার হোক বা অফিসের টিফিন স্যান্ডউইচ খেলে পেটও ভরবে আর শরীরও ভাল থাকবে৷
4
10
ছোলা মুগ চাট- সবুজ মুগ বা কাঁচা ছোলা ভিজিয়ে রাখুন৷ অথবা দুটোই অল্প অল্প করে নিতে পারেন৷ অঙ্কুর বেরোলে আরও ভাল। এগুলি একটি বাটিতে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা, লেবুর রস ও সামান্য চাট মশলা মিশিয়ে নিলেই তৈরি স্বাস্থ্যকর স্প্রাউটস চাট।
5
10
দই-মুড়ি
মুড়ির সঙ্গে দই, পেঁয়াজ কুচি, শসা কুচি ও সামান্য লবণ মিশিয়ে নিন। উপর থেকে শুকনো খোলায় ভাজা চিনাবাদাম দিলে স্বাদ আরও বাড়ে।
6
10
খই-দই - সকালের জলখাবারের জন্য সবথেকে ভাল খাবার খই-দই। খই আর টক বা মিষ্টি দই নিয়ে মেখে নিন৷ উপর থেকে অল্প কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে নিয়ে খেয়ে নিন৷ এটা খেলে পেট ভাল থাকে৷
7
10
চানা চাট - কাবলিচানা আগের দিন রাতে ভিজিয়ে রাখুন৷ পরদিন ভাল করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিন৷ এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, লেবুর রস ও চাট মশলা মিশিয়ে নিলেই তৈরি টকঝাল চানা চাট।
8
10
ফ্রুট স্যালাড
আপেল, কলা, পেঁপে, আঙুর, বেদানা টুকরো করে কেটে একটি বাটিতে নিন। তার সঙ্গে দই ও মধু মিশিয়ে দিলেই তৈরি ফ্রুট স্যালাড৷ মরশুম অনুযায়ী ফলের অদল বদল ঘটালে স্বাদবদলও হবে৷
9
10
পিনাট বাটার-কলা স্যান্ডউইচ
ব্রেডের উপর পিনাট বাটার লাগিয়ে নিন ভাল করে৷ এর উপর কলা টুকরো করে কেটে নিন৷ উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিলেই তৈরি স্বাস্থ্যকর খাবার৷
10
10
বাদাম চাট- শুকনো খোলায় ভাজা চিনাবাদামের সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো, শসা, ধনেপাতা ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। কয়েক মিনিটেই তৈরি ঝটপট স্ন্যাকস।