কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে ৮ম বেতন কমিশন। এতদিন বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং মহার্ঘ ভাতা নিয়েই আলোচনা চললেও এবার অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুরক্ষাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পেনশন কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে।
2
12
কর্মচারী সংগঠনগুলির দাবি, নতুন কমিশনে এমন ব্যবস্থা করা হোক যাতে অবসরের পর সরকারি কর্মীরা আরও সম্মানজনক ও আর্থিকভাবে নিরাপদ জীবনযাপন করতে পারেন।
3
12
৮ম কেন্দ্রীয় বেতন কমিশনের কাছে জমা দেওয়া স্মারকে গুরুত্বপূর্ণ কয়েকটি সুপারিশ করা হয়েছে। সংগঠনের দাবি, বর্তমানে শেষ বেতনের ৫০ শতাংশ হারে পেনশন দেওয়ার পরিবর্তে তা বাড়িয়ে শেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ অথবা শেষ ১০ মাসের গড় বেতনের ৬৭ শতাংশ, যেটি বেশি হবে, সেই হারে পেনশন নির্ধারণ করা উচিত।
4
12
কর্মচারী সংগঠনের মতে, অবসরের পর অন্তত দুই সদস্যের একটি পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য বর্তমান পেনশন কাঠামো যথেষ্ট নয়। তাই পেনশনের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।
5
12
স্মারকে একটি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশেরও উল্লেখ করা হয়েছে। সেখানে অবসরের পর প্রতি পাঁচ বছর অন্তর পেনশনে অতিরিক্ত ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল।
6
12
যদি এই প্রস্তাব কার্যকর হয়, তাহলে পেনশন বৃদ্ধির সম্ভাব্য কাঠামো কী হতে পারে দেখে নিন তারই হিসেব। ৬৫ বছর বয়সে: শেষ বেতনের ৭০%। ৭০ বছর বয়সে: শেষ বেতনের ৭৫%। ৭৫ বছর বয়সে: শেষ বেতনের ৮০%। ৮০ বছর বয়সে: শেষ বেতনের ৮৫%। ৮৫ বছর বয়সে: শেষ বেতনের ৯০%। ৯০ বছর বয়সে: শেষ বেতনের ১০০%।
7
12
৮ম বেতন কমিশনকে ঘিরে আরেকটি বড় আলোচনা হচ্ছে পেনশন ব্যবস্থার ক্ষেত্রে কর্মীদের পছন্দের স্বাধীনতা দেওয়া। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মচারীদের ওপিএস, এনপিএস এথবা ইউপিএস-র মধ্যে যেকোনও একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
8
12
ওপিএসের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীরা শেষ প্রাপ্ত বেতন এবং ডিএ-র ভিত্তিতে নির্দিষ্ট পেনশন পান। এই ব্যবস্থার সম্পূর্ণ আর্থিক দায়ভার সরকারের উপর থাকে।
9
12
অন্যদিকে এনপিএস একটি অবদানভিত্তিক পেনশন ব্যবস্থা, যেখানে কর্মী ও সরকার উভয়েই অর্থ জমা করেন। অবসরের পর প্রাপ্ত পেনশনের পরিমাণ নির্ভর করে জমা হওয়া তহবিল এবং বাজারের রিটার্নের উপর।
10
12
কর্মচারী সংগঠনগুলির দাবি, অবসরের পর আর্থিক নিরাপত্তা বাজারের ওঠানামার উপর নির্ভর করা উচিত নয়। সেই কারণেই অনেক কর্মী ওপিএস ফিরে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন।
11
12
৮ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে দেশের প্রায় ১.১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের পরিবার সরাসরি উপকৃত হতে পারেন। তাই বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন সংস্কার সংক্রান্ত এই প্রস্তাবগুলি এখন সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
12
12
যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও পেনশন বৃদ্ধি এবং ওপিএস, এনপিএস, ইউপিএস বেছে নেওয়ার সম্ভাবনা আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।