ঝমঝমে বৃষ্টি পড়ছে? চটপট পড়ে ফেলুন এই ৫ ভূতের গল্প, গায়ের লোম খাড়া হয়ে যাবে নিমেষে!
নিজস্ব সংবাদদাতা
২২ জুলাই ২০২৬ ১৮ : ০৫
শেয়ার করুন
1
6
জানলার বাইরে তাকালেই দেখতে পাচ্ছেন চোখ ধাঁধানো বিদ্যুতের আলোর সঙ্গে চারপাশে সাদা হয়ে অঝোরে বৃষ্টি, স্লেট রঙের আকাশে মেঘের তীব্র গর্জন,আর হাতে এক কাপ গরম চা— এমন এক সন্ধ্যায় অলৌকিক আর ভুতুড়ে গল্পের চেয়ে সেরা সঙ্গী আর কী-ই বা হতে পারে?
2
6
বাংলা সাহিত্যের ভাণ্ডারে রহস্য আর ভূতের গল্পের অভাব নেই। তবে বর্ষার এই মেজাজের সঙ্গে হাড়হিম করা ৫টি সেরা বাংলা গল্পের হদিস রইল এখানে, যা পড়া শুরু করলে বই বন্ধ করা কঠিন হয়ে পড়বে! আরও ভাল করে বললে ভূতের গল্প!
3
6
অনাথবাবুর ভয় — সত্যজিৎ রায়
আবহ: নির্জন, থমথমে এবং গা ছমছমে ভূতুড়ে পোড়ো বাড়ি।
গল্পের মূল কথা: অনাথ বাবু নামের এক ব্যক্তি, যিনি নিজেকে প্যারানরমাল বিশেষজ্ঞ দাবি করেন, সারাজীবন চেষ্টা করেও কোনও প্রেতাত্মার দেখা পাননি। অবশেষে তিনি সুযোগ পান এক কুখ্যাত ভুতুড়ে বাড়ি 'হলদার বাড়ি'-তে একাকী রাত কাটানোর। রোমাঞ্চের খোঁজে যাওয়া অনাথবাবু সেই রাতে যে অভিজ্ঞতার মুখোমুখি হন, তা তাঁর কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল!
4
6
খগম — সত্যজিৎ রায়
আবহ: গভীর জঙ্গল, প্রাচীন অভিশাপ এবং মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা।
গল্পের মূল কথা: ভরতপুরের দিকে এক গেস্ট হাউজের রান্নার ঠাকুরের মুখে ইমলিবাবা নামের এক অদ্ভুত সাধুর কথা শুনেছিলেন গল্পকথক ও তাঁর যুক্তিবাদী বন্ধু। সেই সাধুর নাকি অলৌকিক সব ক্ষমতা আছে, পোষেন কেউটে সাপ-ও! কেবল মনের একাগ্রতা দিয়ে বিষধর সাপকে হত্যা করতে পারেন। ঘন জঙ্গলের মধ্য ঘোরার সময় ইমলিবাবার পোষা কেউটেকেই মেরে ফেললেন ওই যুক্তিবাদী বন্ধু। অহংকার আর নিষ্ঠুরতার বশে ঘটে যাওয়া সেই ঘটনা ডেকে আনে এক অলৌকিক অথচ নারকীয় প্রতিশোধ! বলা হয়, সত্যজিতের লেখা হরর সিরিজের মধ্যে শ্রেষ্ঠ এই গল্প।
5
6
তারানাথ তান্ত্রিক — তারাশঙ্কর ও তারাদাস বন্দোপাধ্যায়
আবহ: অন্ধকার ঘর এবং তন্ত্র-মন্ত্রের রহস্যময় জগত।
গল্পের মূল কথা: ঘরের এক কোণে বসে টিমটিমে আলোয় তারানাথ তান্ত্রিক শোনান তাঁর জীবনের অতীত অভিজ্ঞতা। ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে অপশক্তি, অভিশাপ এবং অশরীরী আত্মার সঙ্গে তাঁর মুখোমুখি হওয়ার সেই হাড়হিম করা গল্পগুলো বর্ষার রাতে পড়ার জন্য এক কথায় অনবদ্য।
6
6
গোঁসাইবাগানের ভূত — শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আবহ: ভয় নয় বরং এক অদ্ভুত মায়াবী, মিষ্টি ও হাসিখুশি অভিজ্ঞতা।
গল্পের মূল কথা: সব ভূত কিন্তু ভয় দেখায় না! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে গোঁসাইবাগানের ভূত এক দুর্দান্ত মিষ্টি গল্প। অদ্ভুতুড়ে ধরনের সিরিজের এই গল্পে এক দুষ্টু অথচ ভাল মনের ভূত নিধিরামের সঙ্গে বন্ধুত্ব হয় এক ছোট্ট ছেলে বুরুনের সঙ্গে আর সেই ভূত তাকে সাহায্য করে গ্রামের গুণ্ডাদের শায়েস্তা করতে। ছোট-বড় সবার জন্যই এই গল্প এক অনন্য সৃষ্টি।