নতুন ছবি, সফল বাণিজ্য, প্রেমের ফিসফাস আর বিয়ে... গত বছরের শেষ থেকে বলিউডের রঙিন জীবন আরও স্বপ্নিল। বৃহস্পতিবার প্রকাশ্যে ইয়ামি গৌতমের আগামী ছবি ‘আর্টিকল ৩৭০’-এর ট্রেলার। সেখানেই নায়িকা এবং তাঁর পরিচালক স্বামী আদিত্য ধর স্বীকার করলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন! ছেলে না মেয়ে? হবু অভিভাবকদের স্বপ্ন কী? উত্তরে রহস্য জিইয়ে রেখেছেন উভয়ে। লজ্জারাঙা ইয়ামির জবাব, লক্ষ্মী হবে না গণেশ... সময়ে সবাই জানতে পারবেন।
নতুন বছরের শুরুতেই নায়িকাকে নিয়ে গুঞ্জন, তাঁর শরীরে পরিবর্তন হয়েছে। তাঁকে সালোয়ার-কামিজেই বেশি দেখা যাচ্ছিল। এবং ওড়না দিয়ে সারাক্ষণ নিজের পেট আড়াল করছিলেন। পাপারাৎজিদের ক্যামেরা সেই মুহূর্ত মিস করেনি। সঙ্গে সঙ্গে ছবি ছড়িয়ে পড়তেই চর্চা শুরু। এদিনের অনুষ্ঠানে সন্তানসম্ভাবনার কথা স্বীকারের পাশাপাশি আদিত্য এও লুকোননি, তাঁর নায়িকা স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
এদিন ইয়ামি প্যান্টস্যুটের উপরে ঢিলেঢালা কোট পরেছিলেন। এদিনও হাত দিয়ে তাঁকে স্ফীতোদর ঢাকতে দেখা যায়। আদিত্য হাত ধরে তাঁকে মঞ্চে উঠতে সাহায্য করছিলেন। উপস্থিত সংবাদিকদের থেকে সন্তান নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব হাসিমুখেই দেন ইয়ামি। বরাবর ভিন্ন ধারার ছবিতে তাঁকে দেখা গিয়েছে বেশি। ‘আর্টিকল ৩৭০’ ব্যতিক্রম নয়। ছবির পটভূমিকায় কাশ্মীরের রাজনীতি। ট্রেলারে ইয়ামির অভিনয় দেখে খুশি তাঁর অনুরাগীরা। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।