জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ নতুন বছরে বড় উপহার দিল বেদাঙ্গ রায়নাকে। এই ছবি বলিউডে একমুঠো টাটকা মুখ এনে দিয়েছে। তালিকায় অগ্যস্ত নন্দা, সুহানা খান, খুশি কাপুর, বেদাঙ্গ রায়না। ছবিমুক্তির পরে বাকিদের নিয়ে যত না চর্চা হয়েছে তার থেকেও বেশি প্রচার পেয়েছেন বেদাঙ্গ। ফলাফল? খুব শিগগিরিই তিনি নাকি আলিয়া ভাটের সঙ্গে পর্দাভাগ করতে চলেছেন। খবর ছড়াতেই বলিউড বলছে, জোয়া আখতারের কাছে পাঠ নেওয়া শেষ। এবার হায়ার স্কুলে যাচ্ছেন অভিনেতা। করণ জোহরের ‘স্কুল স্টুডেন্ট’ হচ্ছেন।
একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেদাঙ্গ নিজে এই খবরে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, করণের আগামী ছবি ‘জিগরা’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাট। বেদাঙ্গকে তাঁর ভাইয়ের চরিত্রে দেখা যাবে। এখনও চিত্রনাট্য হাতে পাননি তিনি। তাই ভাই-বোনের সম্পর্ক কেমন, নিজেও জানেন না। তবে আলিয়ার সঙ্গে কাজ করতে পারবেন, এতেই খুশি বেদাঙ্গ। অভিনয়ের পাশাপাশি গানেও তাঁর ভাল দখল। ১৭-১৮ বছর বয়েস থেকে সঙ্গীত নিয়ে চর্চা তাঁর। করণের এই ছবির পরিচালক বসন বালা। এই সাসপেন্স থ্রিলার দিয়ে আলিয়ার সঙ্গে এক ডজন ছবি করে ফেললেন করণ। মহেশ ভাটের ছোট মেয়ে প্রযোজক-পরিচালকের খুবই প্রিয়। আলিয়ার পরেই করণের পছন্দ বেদাঙ্গকে। তাঁর অভিনয় এবং লুক পছন্দ হয়েছে তাঁর।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেদাঙ্গ নিজে এই খবরে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, করণের আগামী ছবি ‘জিগরা’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাট। বেদাঙ্গকে তাঁর ভাইয়ের চরিত্রে দেখা যাবে। এখনও চিত্রনাট্য হাতে পাননি তিনি। তাই ভাই-বোনের সম্পর্ক কেমন, নিজেও জানেন না। তবে আলিয়ার সঙ্গে কাজ করতে পারবেন, এতেই খুশি বেদাঙ্গ। অভিনয়ের পাশাপাশি গানেও তাঁর ভাল দখল। ১৭-১৮ বছর বয়েস থেকে সঙ্গীত নিয়ে চর্চা তাঁর। করণের এই ছবির পরিচালক বসন বালা। এই সাসপেন্স থ্রিলার দিয়ে আলিয়ার সঙ্গে এক ডজন ছবি করে ফেললেন করণ। মহেশ ভাটের ছোট মেয়ে প্রযোজক-পরিচালকের খুবই প্রিয়। আলিয়ার পরেই করণের পছন্দ বেদাঙ্গকে। তাঁর অভিনয় এবং লুক পছন্দ হয়েছে তাঁর।
View this post on Instagram