ধুরন্ধর ২ মুক্তি পাওয়ার পর এবং রামায়ণ নিয়ে হইচই শুরু হওয়ার এই সময়টায় রণবীর সিং ভার্সেস রণবীর কাপুর নিয়ে মেতে আছে সমাজমাধ্যমে। কিন্তু যদি একটু পিছিয়ে যাওয়া যায়, তাহলে এই খেলায় একজন তৃতীয় খেলোয়াড় ছিল। ইমরান খান। কথা ২০১০ সালের গোড়ার দিকের। 

ইমরান খান এবং রণবীর কাপুর প্রায় একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন। এমনকী তাঁরা একসঙ্গে একটি জনপ্রিয় চ্যাট শোতেও এসেছিলেন সেই সময়। তবে ২০১৫ সালে হঠাৎই ইমরান খান বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে রণবীর কাপুর দাপিয়ে কাজ করতে থাকেন। শুধু তাই নয়, বলিউডের প্রথম সারির অন্যতম অভিনেতা হয়ে ওঠেন। সেই সময় রণবীরের থেকে কি কোনও কড়া টক্করের সম্মুখীন হয়েছিলেন ইমরান? বা কোনও প্রতিযোগিতা ছিল কি? এত বছর পর বলিউডে ফেরার আগে কী জানালেন? 

সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসেছিলেন ইমরান খান। সেখানেই তিনি এই প্রসঙ্গে কথা বলেন। প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমি কখনও ক্রিয়েটিভ কম্পিটিশন এই বিষয়টার মধ্যে ঢুকিনি। সেক্ষেত্রে সিনেমা যেন কোনও প্রতিযোগিতা মূলক স্পোর্টসে পরিণত হতো। এতে সিনেমার সঙ্গে আমি ন্যায় বিচার করতে পারতাম না। এতে সিনেমার সঙ্গে ন্যায় করা হয় না।' 

তিনি এদিন আরও বলেন, 'কেউ হয়তো কোনও ছবি দেখে দারুণ ভাবে মুগ্ধ হন, কেউ হন না। সেটা হতেই পারে। কিন্তু নম্বর দিয়ে সেটাকে মাপা উচিত নয়। আমি সেটা কখনও করিনি। আমি এসবে নেই।' 

প্রসঙ্গত ইমরান খানকে দর্শক আগামীতে 'আধুরে হাম আধুরে তুম' ছবিতে দেখা যাবে। এই ছবিতে অভিনেতার বিপরীতে থাকবেন ভূমি পেডনেকর। প্রায় ১১ বছর পর তিনি বলিউডে কামব্যাক করতে চলেছে। এটি নেটফ্লিক্স অরিজিন্যাল ছবি একটি। সম্পর্কের গল্প বলবে ছবিটি।