টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
সাতপাকে বাঁধা
হইহই করে বিয়ে করে ফেললেন কৃতি খারবান্দা-পুলকিত সম্রাট। তার মিষ্টি ছবি প্রকাশ্যে। নরম গোলাপি লেহঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন কনে। বরের পরনেও একই রঙের পোশাক। বিয়ের পরে সাধারণত নতুন বউয়ের কপালে ভালবাসার চুম্বন এঁকে দেন বর। এখানে বিপরীত ঘটনা। কৃতি পুলকিতের কপালে এঁকে দিয়েছেন স্নেহচুম্বন। নবদম্পতির বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড।
বিজেপিতে অনুরাধা
ভক্তিগীতি, ভজন তাঁর কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছে। সেই অনুরাধা পোড়োয়াল বিজেপি-তে যোগ দিলেন। শনিবার তিনি নিজে এই খবর জানিয়েছেন। বার্তায় লিখেছেন, বিজেপির সঙ্গে দেশের সনাতন ধর্মের প্রগাঢড যোগ। তিনিও ভারতীয় সনাতন ধর্মে বিশ্বাসী। এই জায়গা থেকেই গায়িকা গেরুয়া রঙকেই বেছে নিলেন।