সংবাদ সংস্থা মুম্বই : বয়সের কোঠা ৫০ পেরোলেও স্বভাবে এখনও তারুণ্য ধরে রেখেছেন করণ জোহর। শুধু তাই নয়, তিনি যে বাহান্নটি বসন্ত দেখে ফেলেছেন তা তাঁর রঙিন, ঝলমলে পোশাক দেখে বোঝে কার সাধ্যি। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, বলিউডের নয়া প্রজন্মের তারকা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই তাঁর বেশি দহরম মহরম। তাঁদের যেকোনও সমস্যার 'মুশকিল আসান' করণ। তা এহেন করণ জোহরকে এবার শুনতে হল 'কাকু' ডাক। সেই ডাক শুনে এই পরিচালক-প্রযোজকের হতভম্ব হওয়ার মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা দেখে হেসে কুটিপাটি নেটপাড়া।
সমাজমাধ্যম প্রভাবী হিসাবে নাম রয়েছে জেন ঠাডানির। করণকে 'কাকু' ডেকে আপাতত চর্চায় রয়েছেন তিনি। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন জেন নিজেই। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে নিজের পরিচিতদের সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন 'কুছ কুছ হোতা হ্যায়'-এর পরিচালক। চোখের সামনে আচমকা করণকে দেখে চমকে ওঠেন জেন। সেই বিস্ময় না চেপে ভিডিওতে তা অকপটে স্বীকার করতেও দেখা যায় তাঁকে। কিন্তু এরপরেই সমস্যায় পড়েন এই প্রভাবী। কিছুতেই ভেবে উঠতে পারেন না করণকে কী বলে সম্বোধন করবেন তিনি? বিড়বিড় করে ভিডিওতে জেনকে শুনতে বলা যায়, "কী বলে ডাকব ওঁকে? কে জে ও? করণ না কি করণ জোহর? না কি মিঃ জোহর? মিঃ করণ?"
যাই হোক, এরপর মুচকি হেসে সটান করণের কাছে পৌঁছে যান এই সম্যমাধ্যম প্রভাবী। জনপ্রিয় বলি-পরিচালককে আবদার জানান একটি নিজস্বীর জন্য। হাসিমুখে তাতে সায় দেন করণ। এরপরেই নিজস্বী তুলে দ্বিধাহীনভাবে করণের পিঠ চাপড়ে দেন জেন। এবং তাঁকে 'কাকু' বলে ডেকে ওঠেন। ওই ডাক শুনে শোনামাত্র হতভম্ব হয়ে যান করণ। কোনওরকমে বিস্ময় কাটিয়ে ওই প্রভাবীর উদ্দেশ্যে অস্ফুটে বলে ওঠেন, "তুমি কি আমাকে কাকু বলে ডাকলে?" কোনওরকমে বলেই ওই প্রভাবীর উল্টোমুখে হাঁটা শুরু করেন করণ।
তবে করণ যে তেমন বিরক্ত হননি এই কাণ্ডে তা বোঝা যায় এই ভিডিও শেষে তাঁকে হাসতে দেখে। হাসতে হাসতে জেন ফের করণকে 'কাকু' বলে ধন্যবাদ বলে ওঠেন।