সান বাংলার জনপ্রিয় শো 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। কিংবদন্তী গায়িকা ঊষা উত্থুপ তাঁর সঙ্গীতের জাদুতে মুগ্ধ করতে বিধেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ‘লাখ টাকার লক্ষী লাভ’-এর মে মাসের মাসিক ফিনালের পর্বে৷
ঊষা উত্থুপের অসাধারণ গায়কী, অনবদ্য কণ্ঠ এবং মঞ্চ উপস্থাপনা এই পর্বের অন্যতম আকর্ষণ৷ কিংবদন্তী গায়িকা ‘দম মারো দম’, ‘কই ইয়াহা আহা নাচে নাচে’, এবং ‘রামবা হো হো’-এর মতো জনপ্রিয়, সবসময়ের জন্য হিট গানগুলি গাইবেন বলেও জানা গিয়েছে৷
এই সব গান মাধ্যমে দর্শকদের মাতিয়ে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এখনও এই সব গান শুনলেই মন নেচে ওঠে৷ শুধু গান গাওয়া নয়, থাকছে বিশেষ চমক৷ তিনি ঠিক কী করেছিলেন? তা জানতে দর্শকদের দেখতে হবে সান বাংলায় 'লাখ টাকার লক্ষীলাভ'।
অনুষ্ঠানের অংশ হতে পেরে ঊষাজি তাঁর ভাললাগার কথা জানিয়েছেন৷ তিনি সঞ্চালিকা সুদীপ্ত চক্রবর্তীর প্রশংসা করেন এবং বলেন, কীভাবে তিনি প্রতিযোগীদের সঙ্গে সুন্দরভাবে মিশে যান ও মঞ্চে তাঁদের স্বাচ্ছন্দ্যবোধ করান।ঊষা উথুপ সুদীপ্তার জন্য একটি বিশেষ গানও গেয়ে শোনান, যা উপস্থিত সকলের আনন্দ দ্বিগুণ করে তোলে৷ কোন গান নিশ্চয় ভাবছেন? চোখ রাখুন লাখ টাকার লক্ষীলাভ এর বিশেষ পর্বে।
সুদীপ্ত চক্রবর্তীর সঞ্চালনায়, ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানটি বিনোদন, আবেগ এবং অনুপ্রেরণামূলক গল্পের মেলবন্ধন ঘটিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে৷ ১ জুন সন্ধ্যা ৭টায়, শুধুমাত্র সান বাংলায় 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ থাকছে অনেক চমক৷















