নাজেহাল গরম। দক্ষিণবঙ্গ যেন আগুনের গোলা। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ছিঁটেফোঁটা বৃশষ্টি হলেও তাতে অস্বস্তি কাটছে না। বরুণদেবের আশীর্বাদের জন্য চাতক অপেক্ষায় বাংলার মানুষ। তবে রয়েছে আশার পূর্বাভাস। দিন তিনেক পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ কমতে পারে। জানুন আবহাওয়ার আপডেট।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, বিহার ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে।
3
6
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর গড়ানোর পর বা বিকেল-সন্ধ্যার দিকে শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
4
6
সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা আছে। পূর্বাভাস, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
এছাড়াও এইসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
6
6
পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে নাজেহাল হওয়ার আশঙ্কা রয়েছে।