রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘তাসের দেশ’-এর বড় চমক। এই প্রথম পুরুষ চরিত্রে দেখা দেবেন ডোনা গঙ্গোপাধ্যায়। আগামী ২১ এবং ২২ জানুয়ারি যথাক্রমে জি.ডি.বিড়লা সভাঘর, রবীন্দ্রসদনে সন্ধে সাড়ে ছ’টা থেকে দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সঙ্গীত পরিচালনায় আনন্দ গুপ্ত। নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায়।
খবর, ‘তাসের দেশ’-এর রাজপুত্রের ভূমিকায় দেখা যাবে ডোনাকে। অন্য দিকে, ‘সওদাগর পুত্র’র ভূমিকায় রঘুনাথ দাস। প্রথম দিন, রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকেন্দ্র ‘দক্ষিণী’র বর্ষব্যাপী ৭৫ বছর পূর্তি উপলক্ষে জি.ডি.বিড়লা সভাঘরে, পরের দিন ২২ জানুয়ারি ‘তাসের দেশ’ মঞ্চস্থ হবে রবীন্দ্রসদনে। ভারতীয় বিদ্যা ভবনের উদ্যোগে। জোর কদমে চলছে মহড়া। গানের দল আর নাচের দলের। এর আগে কবিগুরুর ‘মায়ার খেলা’, কবির মৃত্যু চেতনার গান নিয়ে "মৃত্যু আঘাত লাগে প্রাণে" পরিবেশিত হয়েছিল দীক্ষামঞ্জরী এবং দক্ষিণায়ণ ইউকে-এর যৌথ প্রয়াসে।
নৃত্যনাট্যে পুরুষ চরিত্রে অংশ নেওয়া নিয়ে উত্তেজিত। বলেছেন, ‘‘তাসের দেশ’ এই প্রথমবার করছি। আর এই প্রথম কোনও পুরুষ চরিত্রে, রাজপুত্রের ভূমিকায়। জোর কদমে মহড়া চলছে।’’ "অন্য দিকে আনন্দ গুপ্ত বললেন, ‘‘এবার সব মিলিয়ে অনেক বড় দল। ‘তাসের দেশ’-এ চরিত্র অনেকগুলো। গানের দলেও অনেকে আছেন। আশা, সবার অনুষ্ঠান ভাল লাগবে।’’