ফুটবল মাঠের লিওনেল মেসিকে তো সবাই চেনেন, কিন্তু মাঠের বাইরে তার সাধারণ জীবনযাপন আর পছন্দের খাবারের খবর কজন রাখেন? বিশ্বসেরা এই তারকার সবচেয়ে প্রিয় খাবার হল আর্জেন্টিনার একটি ঐতিহ্যবাহী পদ—মিলাদনেসা নাপোলিতানা (Milanesa Napolitana)।
2
6
নামের মধ্যে ইতালীয় শহর নেপলসের একটা ছোঁয়া থাকলেও, এই রেসিপিটি কিন্তু শতভাগ খাঁটি আর্জেন্টাইন। বিংশ শতাব্দীতে ইতালি ও স্পেন থেকে আসা অভিবাসীদের হাত ধরেই আর্জেন্টিনায় এই রান্নার প্রচলন ঘটেছিল। এটি মূলত মুচমুচে করে ভাজা মাংসের কাটলেট, যার ওপর টমেটো সস এবং গলানো চিজের একটি চমৎকার স্তর থাকে।
3
6
মেসির অত্যন্ত প্রিয় এই খাবারটি বাড়িতে তৈরি করার জন্য দেড় পাউন্ড পাতলা স্লাইস করা গরুর মাংস, ৬টি ডিম, ৩ কোয়া রসুন কুচি, এক মুঠো পার্সলে পাতা কুচি, ১ পাউন্ড বিস্কুটের গুঁড়ো, ১ কাপ টমেটো সস বা ম্যারিনারা সস, স্লাইস করা মোজারেলা চিজ, সামান্য ওরেগানো গুড়ো, স্বাদমতো লবণ ও গোলমরিচ গুড়ো এবং ভাজার জন্য ভেজিটেবল অয়েল প্রয়োজন।
4
6
রান্নার শুরুতে মাংসের টুকরোগুলোকে প্রথমে আধ ইঞ্চি পুরুত্বে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর মাংস কাটার হাতুড়ি বা হাতের তালু দিয়ে চেপে টুকরোগুলোকে কিছুটা চ্যাপ্টা ও পাতলা করে নিতে হয়। একটি বড় পাত্রে ডিম, রসুন কুচি, পার্সলে পাতা কুচি, লবণ এবং গোলমরিচ গুড়ো একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসের টুকরোগুলোকে এই মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে। এরপর ডিমের মিশ্রণ থেকে মাংসের টুকরোগুলো তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিতে হবে, যাতে দু'পাশেই সমানভাবে গুঁড়ো আটকে যায়।
5
6
কড়াইতে ভেজিটেবল অয়েল গরম করে বিস্কুটের গুঁড়ো মাখানো মাংসের কাটলেটগুলো সোনালী করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল শুষে নিতে হবে। এবার ভাজা কাটলেটগুলো একটি বেকিং ট্রের ওপর সাজিয়ে নিয়ে প্রতিটি কাটলেটের ওপর এক টেবিল চামচ টমেটো সস ছড়িয়ে দিতে হবে, তার ওপর এক স্লাইস মোজারেলা চিজ বসিয়ে এবং সামান্য ওরেগানো গুঁড়ো ছিটিয়ে দিতে হবে।
6
6
৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেনে মাত্র ৫ মিনিট বেক করলেই চিজটা সুন্দরভাবে গলে যাবে। ওভেন থেকে গরম গরম মিলাদনেসা নাপোলিতানা বের করে প্লেটে সাজিয়ে, পাশে কিছু ফ্রেঞ্চ ফ্রাই এবং ওপরে একটি পোচ করা ডিম দিয়ে পরিবেশন করলে হুবহু মেসি স্টাইলের খাবার তৈরি হয়ে যাবে।