ইস্টবেঙ্গল ক্লাব ঘিরে ট্রান্সফার বাজারে আবারও জল্পনা তৈরি হয়েছে।
2
8
সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সিতে তাঁকে দেখা যেতে পারে। দানিশ ফারুককে নিয়ে এমনই আলোচনা এখন ফুটবল মহলে।
3
8
কাশ্মীরের ফুটবল মহলে দানিশ ফারুককে অনেকেই 'কাশ্মীরের রোনাল্ডো' নামে ডাকেন।
4
8
তাঁর গতি, বল নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক মিডফিল্ডিং স্টাইলের জন্যই কাশ্মীরের রোনাল্ডো বলে ডাকা হয়।
5
8
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর আলাদা ঝোঁক ছিল, আর সেই পথচলার পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর বাবা ফারুক আহমেদের।
6
8
তিনিও ছিলেন পেশাদার ফুটবলার এবং সন্তোষ ট্রফিতে জম্মু-কাশ্মীর দলের হয়ে খেলেছেন। পাশাপাশি কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। বাবার অনুপ্রেরণাতেই দানিশের ফুটবলার হয়ে ওঠার যাত্রা গড়ে ওঠে।
7
8
সেই দানিশকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে দানিশ ফারুককে কলকাতায় খেলতে দেখা যাবে।
8
8
জাতীয় দলের হয়েও ইতিমধ্যেই খেলে ফেলেছেন দানিশ ফারুক। আইএসএলে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। ইস্টবেঙ্গলে এবার কোচ বদলাচ্ছে। নতুন খেলোয়াড়দের সই করানো হবে। দানিশ ফারুকের খেলা দেখতে মুখিয়ে থাকবে কাশ্মীর। আর তাঁর বাবারও চোখ থাকবে ছেলের দিকে।