আবার প্রেমে পড়েছেন রণিতা দাস! সৌপ্তিক চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায় অতীত। অভিনেত্রী প্রেমিক নাকি পাল্টে গিয়েছে। নতুন জন কিন্তু তাঁর খুব কথা শোনেন। একটু জোর গলায় বললে বা ধমক দিলেই নাকি পাশে এসে দাঁড়ান। যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। কে তিনি? সেই খবর ফাঁস করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি, ‘দাদাগিরি’তে খেলতে এসেছিলেন রণিতা। সঞ্চালক অবশ্য সৌপ্তিক বা সৌম্যর নাম করেননি। তিনি সরাসরি কথা শুরু করেছেন রণিতার কৃষ্ণপ্রেম দিয়ে। যা নাকি ইদানিং অভিনেত্রী প্রবল ভাবে অনুভব করছেন। কী ভাবে এই প্রেম হল? ‘দাদা’ জানতে চেয়েছেন তাঁর কাছে। জবাবে অভিনেত্রী জানিয়েছেন, কী করে হল সেটা তিনিও জানেন না। তবে এটা দেখতে পাচ্ছেন, তাঁর নতুন প্রেমিক খুবই বাধ্য। তাঁর কথায়, ‘‘বেশ কিছুদিন ধরে দেখছি, কোনও সমস্যায় হাবুডুবু খাচ্ছি। কিছুতেই তার থেকে বেরোতে পারছি না। তখন প্রচণ্ড রেগে তাকিয়ে বললাম। দেখছি ২-৩ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।’’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
সম্প্রতি, ‘দাদাগিরি’তে খেলতে এসেছিলেন রণিতা। সঞ্চালক অবশ্য সৌপ্তিক বা সৌম্যর নাম করেননি। তিনি সরাসরি কথা শুরু করেছেন রণিতার কৃষ্ণপ্রেম দিয়ে। যা নাকি ইদানিং অভিনেত্রী প্রবল ভাবে অনুভব করছেন। কী ভাবে এই প্রেম হল? ‘দাদা’ জানতে চেয়েছেন তাঁর কাছে। জবাবে অভিনেত্রী জানিয়েছেন, কী করে হল সেটা তিনিও জানেন না। তবে এটা দেখতে পাচ্ছেন, তাঁর নতুন প্রেমিক খুবই বাধ্য। তাঁর কথায়, ‘‘বেশ কিছুদিন ধরে দেখছি, কোনও সমস্যায় হাবুডুবু খাচ্ছি। কিছুতেই তার থেকে বেরোতে পারছি না। তখন প্রচণ্ড রেগে তাকিয়ে বললাম। দেখছি ২-৩ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।’’
View this post on Instagram