নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন ধরেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী শ্রেয়ার মধ্যে দূরত্বের কথা শোনা যাচ্ছে টলিউডে। স্ত্রীকে ছাড়াই মা-বাবা ও ছেলেকে নিয়ে পাহাড়ে ঘুরে এসেছেন জয়জিৎ। শুধু তাই নয় একসঙ্গে আর তাঁদের দেখা যায় না এখন। তাহলে কি প্রায় ২০ বছরের দাম্পত্য এবার ভাঙনের মুখে? এবার জন্মদিনেও জয়জিতের পাশে দেখা গেল না স্ত্রী শ্রেয়াকে।
স্বামীর জন্মদিনে না গেলেও বিশেষ বন্ধুদের জন্মদিনে কিন্তু হাজির থাকছেন শ্রেয়া। মা-বাবা ও ছেলে যশোজিৎ-কে নিয়ে বাড়িতে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা।সেখানে পরিবারের সকলে হাজির থাকলেও দেখা গেল না স্ত্রী শ্রেয়াকে। এর আগে স্ত্রীকে ছাড়া পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রসঙ্গে জয়জিৎ জানিয়েছিলেন, শ্রেয়ার কাজ থাকায় তিনি ঘুরতে যেতে পারেননি। এমনকী তাঁদের মধ্যে দূরত্বের কথা স্বীকার করেননি, জয়জিৎ বা শ্রেয়া কেউই।
যদিও টলিউডের অন্তরে কান পাতলে বহুদিন ধরেই শোনা যাচ্ছে তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের কথা। এবার জয়জিতের জন্মদিনেও দেখা গেল না শ্রেয়াকে। রাত ১২টায় মা-বাবা-ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে বাড়িতে কেক কাটলেন জয়জিৎ। তবে কি আর এক বাড়িতে থাকছেন না জয়জিৎ-শ্রেয়া? শোনা যাচ্ছে তেমনটাই।
অথচ কিছুদিন আগে এক সঙ্গীত পরিচালকের জন্মদিনে টলিউডের এক সংগীতশিল্পীর সঙ্গে দেখা গিয়েছিল শ্রেয়াকে। বছরের যে কোনওদিন ব্যস্ত থাকলেও স্বামীর জন্মদিনে রাত বারোটায় পরিবারের সকলে থাকলেও স্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিচ্ছেদের গুঞ্জন যেন আরও তীব্র হচ্ছে। তবে জন্মদিনের বাকি সময়টা কী জয়জিতের সঙ্গে কাটাবেন শ্রেয়া? সেটাই এখন দেখার।
