সংবাদসংস্থা মুম্বই: আটের দশকে ছোটপর্দায় সম্প্রচারিত হওয়া 'মহাভারত' ধারাবাহিক জায়গা করে নিয়েছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে। বি.আর. চোপড়া প্রযোজিত সেই জনপ্রিয় ধারাবাহিকে 'শ্রীকৃষ্ণ'-এর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। 'মহাভারত'-এর পর পর্দায় বেশ কয়েকবার মুখ দেখালেও দর্শক তাঁকে আজও মনে রেখেছেন ওই ধারাবাহিককে অভিনয়ের সুবাদে। এবার 'কল্কি ২৮৯৮ এডি' দেখে নিজের বক্তব্য জানালেন নীতিশ। ছবির প্রিক্যুয়েলে কী হতে পারে তারও আভাস দিয়েছেন 'শ্রীকৃষ্ণ'।
নাগ অশ্বিনের পরিচালনার সুখ্যাতি করে নীতিশ জানিয়েছেন, যেভাবে 'মহাভারত'-এর গল্প এবং তার চরিত্রদের এই ফিউচারিস্টিক গল্পে যোগ করা হয়েছে, তা দুর্দান্ত লেগেছে তাঁর। অভিনেতার কথায়, "বিষ্ণুর দশম অবতার কল্কির জন্ম যেভাবে এই সাই-ফাই গল্পে যে বুদ্ধিমত্তার সঙ্গে পেশ করা হয়েছে তা অভাবনীয়। দক্ষিণের পরিচালকেরা যেভাবে আমাদের দেশের পুরাণ লোককথাকে সসম্মানে জারিত করে ছবির জন্য গল্প তৈরি করেন, তা দেখে শেখা উচিত বলিউডের পরিচালকদের। হলিউডি ছবি 'ম্যাড ম্যাক্স ফিউরি'র সঙ্গে কিছু কিছু অংশে 'কল্কি'র মিল খুঁজে পেলেও গল্প যেভাবে এগিয়েছে তা দারুণ লেগেছে"।
এরপরেই 'মহাভারত' খ্যাত এই অভিনেতা বলে ওঠেন, " কল্কির সিক্যুয়েলে 'কর্ণ' অর্থাৎ প্রভাসের মৃত্যু হবে, প্রধান খলনায়কের কাছের মানুষ হওয়ার লক্ষ্যে। 'কর্ণ'কে 'অশ্বত্থমা' এবং 'শ্রীকৃষ্ণ' মুক্তির পথ দেখালেও সে ওই পথে হাঁটবে না"।
কথা শেষে 'শ্রীকৃষ্ণ'-এর সংযোজন, " 'কল্কি'র সিক্যুয়েলে 'শ্রীকৃষ্ণ'-এর মুখ আঁধারে রাখার কোনও প্রয়োজন নেই পরিচালক নাগ অশ্বিনের। সেরকম হলে আমি তো রয়েইছি"।