সময় রায়নার তুমুল জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট সিজন ২’-এ সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। সেই পর্বটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর এই সবের মাঝেই একটি নতুন ভিডিও নেটপাড়ায় মারাত্মক ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আলিয়ার ‘আলফা’ সহ-অভিনেতা ববি দেওল এই শো নিয়ে করা সাংবাদিকদের প্রশ্ন বেশ বুদ্ধির সঙ্গে কায়দা করে এড়িয়ে গেছেন।

ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক সাংবাদিক ববি দেওলকে আলিয়া ও শর্বরীর ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ যাওয়া নিয়ে প্রশ্ন করেন এবং জানতে চান যে ভবিষ্যতে ববিকেও এই শো-তে অতিথি হিসেবে দেখা যাবে কি না। প্রশ্নটি শোনা মাত্রই লর্ড ববি বেশ উদাসীনভাবে তা এড়িয়ে গিয়ে বলেন:এটা আবার কোন শো? আমি তো এই শো-এর ব্যাপারে কিছুই জানি না!”

যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওটির সত্যতা এখনও পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। অনেকেই মনে করছেন এটি কোনও পুরনো সাক্ষাৎকারের এডিটেড ক্লিপও হতে পারে।

ববি দেওল এই শো-এর কথা এড়িয়ে গেলেও, ওঁর সহ-অভিনেত্রী আলিয়া ভাট কিন্তু ওঁর প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি, এক অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে আলিয়া ববি দেওলের সঙ্গে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন।ববি দেওলের এই ‘সেকেন্ড ইনিংস’ নিয়ে আলিয়া বলেন,“ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার দুর্দান্ত। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও সিনেমা জগতের কাছে উনি আজও একজন বাধ্য ছাত্রের মতো। আমরা সবাই ববি দেওলের এই নতুন অবতার দারুণ উপভোগ করছি, যেখানে উনি একের পর এক ফাটাফাটি পারফর্ম্যান্স দিয়ে চলেছে। আমি শুনেছি ওঁর নতুন ছবি ‘বান্দর’-এও নাকি ও  অসাধারণ কাজ করেছে। ‘অ্যানিমেল’ ছবিতে তো ও অনন্য ছিলই। আর আমার বিশ্বাস, আমাদের ‘আলফা’ ছবিতেও উনি  যা দারুণ কাজ করেছে, যা দর্শকদের চমকে দেবে।”

 

?ref_src=twsrc%5Etfw">June 22, 2026

 

 

আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের আইকনিক স্পাই ইউনিভার্সের (যার মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ এবং ‘ওয়ার ২’) প্রথম নারী-কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার হতে চলেছে ‘আলফা’। এই ছবিতে দুই দুর্ধর্ষ নারী এজেন্টের ভূমিকায় অ্যাকশন করতে দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘকে। এছাড়াও ছবিটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খলনায়কের চরিত্রে রয়েছেন ববি দেওল এবং একটি বিশেষ ভূমিকায় থাকছেন অনিল কাপুর। শিব রাওয়াইল পরিচালিত এই মেগা অ্যাকশন ছবিটি আগামী ৩রা জুলাই, ২০২৬-এ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।