যতই দামি প্রোডাক্ট মুখে মাখুন, যতই নিয়ম মেনে রূপচর্চা করুন, আপনার ত্বক কেমন থাকবে না থাকবে সেটা অনেকটাই নির্ভর করে আপনি কী খাচ্ছেন না খাচ্ছেন তার উপর। ছবি- সংগৃহীত
2
6
বিশেষজ্ঞদের মতে, এমন তিনটি খাবার রয়েছে যা নিশ্চুপে আপনার ত্বকের ক্ষতি করে চলেছে। কোলাজেন নষ্ট করে, বলিরেখা বাড়ায়। ত্বকে অসময়ে বয়সের ছাপ ফেলে দেয়। ছবি- সংগৃহীত
3
6
নিয়ম মেনে রূপচর্চা করার পাশাপাশি ত্বককে সজীব এবং উজ্জ্বল রাখতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন জেনে নিন। জেনে নিন কোন ৩ খাবার নিশ্চুপে ক্ষতি করছে আপনার ত্বকের। ছবি- সংগৃহীত
4
6
ভাজাভুজি: ক্রিসপি ভাজাভুজি কিন্তু ত্বকের জন্য একদমই ভাল নয়। এতে অ্যাক্রিলামাইডস আছে। শুধু তাই নয়, সেই খাবারটা যত বেশি মুচমুচে আর কড়া করে ভাজা হবে, তাতে তত বেশি অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড কম্পাউন্ড থাকবে। এতে প্রদাহ বাড়ে। ত্বকে বয়সের ছাপ পড়ে। ছবি- সংগৃহীত
5
6
বারবার ব্যবহৃত রিফাইন তেল: রিফাইন তেলকে বারবার গরম করে ব্যবহার করা মোটেই ঠিক নয়। এতে তাতে থাকে চর্বি অক্সিডাইস্ড হয়ে যায়। পুষ্টিগুণ কমে হুহু করে। আর এই অক্সিডাইস্ড চর্বি শরীরের প্রদাহ বাড়ায়। ত্বকে লালচে ভাব চলে আসে। কোষের ক্ষতি হয়। ছবি- সংগৃহীত
6
6
কর্ন সিরাপ: চিনি মেশানো ড্রিঙ্কস, সস সহ বিভিন্ন জাঙ্ক ফুডে হাই ফ্রুস্টোস কর্ন সিরাপ থাকে। এটি একটি সিন্থেটিক সুটেনিং, যা চিনির থেকে শত গুণে বেশি ক্ষতিকর। এটি কোলাজেনের ক্ষতি করে। বলিরেখা ফেলে।ছবি- সংগৃহীত