বছরের শুরু থেকেই সোনার দামে ওঠানামা অব্যাহত। জুনেও তার হেরফের হল না। কখনও কখনও একধাক্কায় বাড়ছে সোনার দাম, কখনও বা হুড়মুড়িয়ে কমছে।
2
10
ওয়াকিবহাল মহলের দাবি, আগামী কয়েক বছরের মধ্যেই সোনার দামে বড়সড় বদল ঘটতে চলেছে। এক গ্রাম সোনার দাম রেকর্ড হারে বাড়তে চলেছে।
3
10
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড়সড় পতন হয়েছে। টানা কয়েক মাস একটানা নিম্নমুখী ছিল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
4
10
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। ভূ-রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ক্রয়-বিক্রয় হার, সুদের হারের ওপর নির্ভর করে সোনার দাম।
5
10
পাশাপাশি মার্কিন ডলারের অবস্থানের ওপরেও নির্ভর করে সোনার দাম। রাশিয়া ও চীনের মতো দেশগুলি ডলারের বদলে সোনার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এর জেরেও সোনার দাম ঊর্ধ্বমুখী হতে পারে।
6
10
ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে সোনার দাম একধাক্কায় কয়েকগুণ বাড়বে। যা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে।
7
10
বিশেষজ্ঞদের দাবি, সোনার দাম আগামী চার বছরের মধ্যে কয়েকগুণ বাড়বে। প্রতি গ্রাম সোনার দাম ৩০ হাজার টাকা হতে পারে।
8
10
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে গত ২ মার্চের পর থেকে সোনার দাম ১০ শতাংশ কমেছিল। বিশেষজ্ঞদের ধারণা, ভূ-রাজনৈতিক অস্থিরতা থামলে সোনার দামে বড়সড় বদল হবে।
9
10
গোল্ডম্যান স্যাকস, আমেরিকার এক শীর্ষস্থানীয় ব্যাঙ্কিং প্রতিষ্ঠান। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে এবং ২০২৭ সালের শুরুতে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ৪০০ ডলার ছুঁতে পারে।
10
10
আরেক আমেরিকান বহুজাতিক ব্যাঙ্ক জে পি মর্গ্যানের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজি টিমের হেড নাতাশা ক্যানেভা জানিয়েছেন, ২০২৬ সালের শেষে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে যেতে পারে ৫ হাজার ডলারে।