রটনা সত্যিই ঘটনায় পরিণত! ১২ বছরের বিয়ে ভেঙে বেরিয়ে এলেন এষা দেওল-ভরত তখতানি। মায়ানগরীতে অনেক দিন ধরেই ফিসফাস, গুনগুন। আগের মতো নাকি প্রেমে নেই তাঁরা। কানে পৌঁছোলেও কেউ তেমন আমল দিতে চাননি। অবশেষে মঙ্গলবার গুঞ্জনে সিলমোহর দিলেন দম্পতি। একসঙ্গে ঘোষণা করেছেন তাঁদের বিচ্ছেদের কথা। দুই কন্যার দেখভাল তাঁরা যৌথভাবেই করবেন, এও জানাতে ভোলেননি।
গুঞ্জনের শুরু গত বছরের মাঝামাঝি থেকে। বলিউড প্রথম লক্ষ্য করে, ‘গদর ২’-এর সাফল্য পার্টিতে এষা একা। সেই শুরু। এরপর হেমা মালিনীর জন্মদিন, বলিউড তারকাদের বিয়ে কিংবা কোনও উদযাপন— সবেতেই এষা একা। ইরা খানের বিয়ের অনুষ্ঠানেও এক ঘটনা। মা হেমা মালিনীর হাত ধরে এষা নিমন্ত্রণরক্ষা করতে পৌঁছোন। তাঁর জন্মদিনেও দেখা মেলেনি তাঁর স্বামীর। অথচ এর আগে এষা-ভরত সারাক্ষণ সর্বত্র একসঙ্গে যেতেন। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে আপাতত মায়ের বাড়িতে থাকছেন এষা। বিচ্ছেদের খবর ঘোষণা করে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয়ের সম্মতিতেই এই বিচ্ছেদ। এতে কোথাও কোনও মালিন্য নেই। সন্তানদের মুখ চেয়ে তাঁরা ব্যক্তিগত খবর ব্যক্তিগতই রাখতে চান। আশা, সংবাদমাধ্যম তাঁদের পাশে থাকবেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
গুঞ্জনের শুরু গত বছরের মাঝামাঝি থেকে। বলিউড প্রথম লক্ষ্য করে, ‘গদর ২’-এর সাফল্য পার্টিতে এষা একা। সেই শুরু। এরপর হেমা মালিনীর জন্মদিন, বলিউড তারকাদের বিয়ে কিংবা কোনও উদযাপন— সবেতেই এষা একা। ইরা খানের বিয়ের অনুষ্ঠানেও এক ঘটনা। মা হেমা মালিনীর হাত ধরে এষা নিমন্ত্রণরক্ষা করতে পৌঁছোন। তাঁর জন্মদিনেও দেখা মেলেনি তাঁর স্বামীর। অথচ এর আগে এষা-ভরত সারাক্ষণ সর্বত্র একসঙ্গে যেতেন। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে আপাতত মায়ের বাড়িতে থাকছেন এষা। বিচ্ছেদের খবর ঘোষণা করে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, উভয়ের সম্মতিতেই এই বিচ্ছেদ। এতে কোথাও কোনও মালিন্য নেই। সন্তানদের মুখ চেয়ে তাঁরা ব্যক্তিগত খবর ব্যক্তিগতই রাখতে চান। আশা, সংবাদমাধ্যম তাঁদের পাশে থাকবেন।
View this post on Instagram