আজ শনিবার ৯ মে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক রাশির জীবনে নতুন সুযোগ, সাফল্য ও অর্থলাভের ইঙ্গিত দিচ্ছে। আবার কিছু রাশিকে আজ একটু সাবধানে চলতে হতে পারে। জেনে নিন আজ ১২টি রাশির জাতক-জাতিকাদের দিন কেমন কাটবে।
2
13
মেষঃ আজকের দিন মোটামুটি ভাল যাবে। খরচ একটু বেশি হতে পারে, তাই হিসেব করে চলুন। পরিবার থেকে সমর্থন পাবেন। শরীরের দিকেও নজর রাখা জরুরি।
3
13
বৃষঃ আজ ধৈর্য ধরে কাজ করা খুব প্রয়োজন। অকারণে বেশি কথা বললে ঝামেলা বাড়তে পারে। দূরের যাত্রা এড়িয়ে চলা শ্রেয়। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।
4
13
মিথুনঃ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। নতুন গাড়ি বা মূল্যবান কিছু কেনার যোগ রয়েছে। তবে অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না।
5
13
কর্কটঃ আজ ভাগ্য আপনার সঙ্গে থাকতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য মিলতে পারে। তবে কাজের ক্ষেত্রে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। পরিবারে সুখের পরিবেশ থাকবে।
6
13
সিংহঃ অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কেও ভাল সময় কাটবে। আত্মবিশ্বাস বাড়বে।
7
13
কন্যাঃ আজ আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। পড়াশোনা, চাকরি ও ব্যবসায় ভাল ফল মিলতে পারে। নতুন পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিকও আগের তুলনায় ভাল থাকবে।
8
13
তুলাঃ সম্পর্কে নতুনত্ব আসতে পারে। পরিবার বা প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে। তবে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবুন।
9
13
বৃশ্চিকঃ আজ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
10
13
ধনুঃ আজ নতুন কাজ শুরু করার জন্য দিনটি ভাল। চাকরি বা ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে।
11
13
মকরঃ কাজের চাপ কিছুটা বাড়তে পারে। অফিসে বা ব্যবসায় ছোটখাটো বাধা আসতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে সমস্যার সমাধান হবে। পরিবারের সঙ্গে অকারণ তর্ক এড়িয়ে চলুন।
12
13
কুম্ভঃ আজ আর্থিকভাবে ভাল খবর মিলতে পারে। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার। কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না।
13
13
মীনঃ আজকের দিন মিশ্র ফল দিতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন।