কানাডার ক্যালগারিতে নিজের লাইভ কনসার্টে একদল মানুষের খলিস্তানি পতাকা প্রদর্শনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সরাসরি ওই গোষ্ঠীকে কনসার্ট স্থল থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এ ধরনের কর্মকাণ্ড বা বিচ্ছিন্নতাবাদী বিষয়ের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন।

কানাডার ক্যালগারির আকাশ তখন সুরের মূর্ছনায় মাতাল। কানায় কানায় দর্শকাসনে ভরা।  কনসার্টের স্টেডিয়ামে হাজার হাজার দর্শক গলা মিলিয়েছেন দিলজিৎ দোসাঞ্জের গানে। আলো, সুর আর উন্মাদনার এমন এক সন্ধিক্ষণে হঠাৎই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। সুরের এই মহোৎসবে হঠাৎই মাথা চাড়া দিয়ে উঠল কিছু বিতর্কিত রাজনৈতিক প্রতীক—খলিস্তানি পতাকা! কিন্তু শিল্পী দিলজিৎ দোসাঞ্জ নিজের অবস্থান পরিষ্কার করতে এক মুহূর্তও দেরি করেননি। সোজা জানিয়ে দিলেন, তাঁর মঞ্চ কোনও বিচ্ছিন্নতাবাদী প্রচারের জায়গা নয়।

ক্যালগারির কনসার্টে ঘটে যাওয়া এই ঘটনা এখন কেবল কানাডায় নয়, বরং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কনসার্ট চলাকালীন যখন একদল মানুষ মঞ্চের সামনে খলিস্তানি পতাকা ওড়াতে শুরু করেন, তখন দিলজিৎ প্রকাশ্যে নিজের অস্বস্তির কথা জানান। তিনি দর্শকদের ওই দলটিকে সরাসরি অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। এই কড়া পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কোনও ধরনের রাজনৈতিক বা বিচ্ছিন্নতাবাদী উপাদানের সঙ্গে নিজের শিল্পকে জড়াতে দেবেন না।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ikswaal (@_ikswaal)