বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন সূর্যের নক্ষত্র পরিবর্তনে চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সূর্যকে আত্মবিশ্বাস, ক্ষমতা, সম্মান, জীবনের দিশার প্রতীক বলা হয়।
3
12
সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে।
4
12
নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
5
12
২০২৬ সালের ১১ মে সূর্য কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং প্রায় ২৫ মে পর্যন্ত এই অবস্থানে থাকবে।
6
12
সূর্যের গোচর চার রাশির জন্য শুভ ফল নিয়ে আসবে। কাদের জীবনে সুদিন আসতে চলেছে? জেনে নিন-
7
12
কর্কটঃ এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। পরিবার ও সমাজে সম্মানও বাড়তে পারে।
8
12
সিংহঃ সিংহ রাশির জন্য এটি খুবই ভালো সময় হতে পারে। চাকরিতে উন্নতি, প্রোমোশন বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা থাকবে।
9
12
বৃশ্চিকঃ অর্থের দিক থেকে এই সময়টি শুভ হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পুরনো কোনও বিনিয়োগ থেকেও লাভ আসতে পারে। পরিবারে সুখ-শান্তি বাড়বে।
10
12
মীনঃ মীন রাশির জাতকদের জন্য এটি ভাগ্যোন্নতির সময়। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে কাজে লাগবে। আয় বাড়তে পারে এবং অনেকদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।
11
12
তবে একটা বিষয় মনে রাখা জরুরি, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। এই সময় সুযোগ আসলেও, সেটিকে কাজে লাগাতে নিজের পরিশ্রম ও সঠিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।
12
12
১১ মে থেকে ২৫ মে পর্যন্ত সময়টা এই চার রাশির জন্য বেশ শুভ হতে পারে। তাই এই সময় নতুন কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা বেশি।