জেলায় জেলায় একটানা দুর্যোগের ঘনঘটা। সপ্তাহান্তেও ঝড়বৃষ্টির থেকে রেহাই মিলবে না। শনিবার বিকেলেই জেলায় জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়, ভারী বৃষ্টি। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। জারি হল সতর্কতাও।
2
12
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শনিবার বিকেল চারটে বেজে ১৫ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় লাল সর্তকতা জারি রয়েছে।
3
12
এদিন বিকেল সাড়ে চারটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।
4
12
হাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৮ মে পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
12
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
12
আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ওইদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
7
12
আগামী মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
12
আগামী বুধবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
9
12
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
10
12
আগামিকাল রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
11
12
আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং আগামী মঙ্গলবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এই দুদিন বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
12
12
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে।