ভোট গণনা নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। কোন দল সরকার গঠন করে সকলের নজর সেই দিকেই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর যদি দেখেন যে পছন্দের দল জিতেছে, তাহলে তো একটু মিষ্টি মুখ করতেই হয়। না হলেও, এই গরমে বাড়িতে আম এলে, বানিয়ে নিন এই মিষ্টি। আম রসগোল্লা। কীভাবে বানাবেন? কী লাগবে? জেনে নিন ঝটপট। ছবি- সংগৃহীত
2
6
আম রসগোল্লা বানাতে অবশ্যই আম লাগবে। সঙ্গে দুধ, চিনি, লেবুর রস বা ভিনেগার, জল। ব্যাস এই নামমাত্র উপকরণেই হবে আম রসগোল্লা। ছবি- সংগৃহীত
3
6
সবার আগে দুটো থেকে তিনটি আম কেটে নিন। এবার সেগুলোর পাল্প একটি মিক্সিতে নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। তারপর কড়াইয়ে পাল্প ঢেলে ভাল করে নেড়ে নিন। ততক্ষণ নাড়ুন যতক্ষণ না পাল্পে থাকা জল সম্পূর্ণ টেনে যাচ্ছে। ছবি- সংগৃহীত
4
6
এবার একটি পাত্রে দুই লিটার দুধ ভাল করে ফোটান। তারপর ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ছানা কাটিয়ে নিন। এবার পরিষ্কার জলে ভাল করে ধুয়ে নিন ছানা। তারপর জলটা ঝরিয়ে একটি থালায় নিন। এবার হাত দিয়ে ডলে ডলে মাখুন ছানাটা। দেখুন যাতে কোনও দলা না থাকে। ছবি- সংগৃহীত
5
6
এবার এতে দুই চামচ আমের পাল্প মিশিয়ে আবার ভাল করে মাখুন। তারপর ছোট ছোট লেছি কেটে বল আকারে গড়ে নিন। ব্যাস আমের কাঁচা গোল্লা তৈরি। এবার পালা সেটাকে রসগোল্লা বানানোর। ছবি- সংগৃহীত
6
6
একটি পাত্রে বা কড়াইয়ে এক বাটি চিনি এবং এক লিটার জল দিয়ে ফোটান। ভাল করে ফুটিয়ে নিলেই সিরা তৈরি। সিরা ফুটে উঠলে তাতে এক চামচ আমের পাল্প মিশিয়ে ভাল করে নেড়ে নিন। এবার আমের কাঁচা গোল্লাগুলো সিরায় দিয়ে দিন। আঁচ কমিয়ে মিনিট পাঁচেক ফোটান ঢাকা দিয়ে। ব্যাস তারপর গরম গরম নামিয়ে পরিবেশন করুন। ছবি- সংগৃহীত