খাতায়কলমে জন্মদিন ২৫ ডিসেম্বর। শহর মেতেছে ২২ ডিসেম্বর থেকে। ওই দিন তিনি ভক্তদের ফেরত উপহার দিয়েছেন। সেই রাত থেকে তাঁর কেক কাটা শুরু। কলকাতাবাসী দেব অধিকারীর জন্মদিন উদযাপনে মত্ত। সেই পর্ব চলছে ২৬ ডিসেম্বরেও। কখনও হল ভিজিটে এসে, কখনও নিজের অফিসে, কখনও অনুরাগীদের আবদারে তো কখনও মা-বাবা, ‘দেবী’ রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে। রকমারি কেক। নানা রকমের গড়ন। চোখেমুখে পরিশ্রমের ক্লান্তি। ঠোঁটে সাফল্যের চওড়া হাসি। বলিউডে শাহরুখ বা সলমন খানের জন্মদিনে যা হয় তারই ঝলক দেখা গেল পর্দার ‘বাঘাযতীন’-এর উদযাপনে। নায়কও হাসিমুখে অনুরাগীদের ভালবাসায় ভিজেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)
২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেবের ২০২৩-এর বড়দিনের ছবি ‘প্রধান’। সেদিন রাতে প্রথম কেক কাটেন তিনি। প্রিয়া প্রেক্ষাগৃহে প্রিমিয়ারের পরে। সেই শুরু। ২৪ ডিসেম্বর রাতঘড়িতে ১২টা বেজেছে। মা-বাবা, রুক্মিণী, বন্ধুদের নিয়ে কেক কেটেছেন। তারপর সারারাত রাস্তায়। কখনও ধাবাতে পরোটা, তরকা আচার। কখনও রাত জাগার ক্লান্তি কাটাতে ভোর রাতে ভাঁড়ের চায়ে চুমুক। পরের দিন জন্মদিন। হল ভিজিটে গিয়েছেন। তাঁকে দেখে অনুরাগীরা উল্লসিত। তাঁদের সঙ্গে কথা বলা ফুরোতেই মঞ্চে হাজির কেক। সবাইকে নিয়ে কেক কেটেছেন। তারপর আরও একপ্রস্থ অনুরাগীদের সঙ্গে। টেবিলে খান পাঁচেক কেক সাজানো। এদিনও তিনি ভক্তদের তাঁর পুজোর ছবি সম্বন্ধে ঘোষণা করেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি আসছেন ‘টেক্কা’ নিয়ে।
সেই পর্ব মিটতেই দেবের প্রযোজনা সংস্থার উদযাপনের পালা। যত্ন করে ‘বস’কে অফিসে এনে তাঁর সামনে এক টেবিল কেক! দেব নিজেই দেখে হতভম্ব। কোনটা ছেড়ে কোনটা কাটবেন? চকোলেট থেকে ভ্যানিলা হয়ে বাটারস্কচ— এবং আরও নানা স্বাদের। প্রত্যেকটা কেক কেটে অফিসের সমস্ত কর্মীদের সঙ্গে আলাদা করে ছবি তুলেছেন তিনি। ২৬-এও সেই পালা চলছেই। যা দেখে আপ্লুত খোদ অভিনেতা। আলাদা করে সবাইকে ধন্যবাদ জানানো সম্ভব নয়। তাই উদযাপনের কিছু ছবি ভাগ করে সামাজিক পাতায় সবাইকে ভালবাসা, ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ‘প্রধান’কে মাত্র পাঁচ দিনে ব্লকবাস্টার বানানোর জন্য।