সংবাদ সংস্থা মুম্বই: দীর্ঘ বছর ধরে বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে থেকেও আজও নিজের কাজে এতটুকু ফাঁকি দেন না শাহরুখ খান। বলিপাড়ায় কথিত আছে, এখনও দিনে মাত্র ঘন্টা পাঁচেক নাকি ঘুমোন 'কিং খান'। বাকি সময়টা স্রেফ কাজ সম্পর্কিত ব্যাপারেই ডুবে থাকেন তিনি। শোনা যায়, কোনও ছবির সঙ্গে জড়িত থাকলে নাকি সেই প্রোজেক্টের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করতে পারেন 'বাদশা', যদি প্রয়োজন হয়। তা ঠিক কেমন শাহরুখের কাজের ধরন? ছবির সব বিষয়ে মাথা গলান তিনি? তারকা-অভিনেতার সঙ্গে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে সেই হদিস দিলেন নামকরা আলোকচিত্রী বিশাল পাঞ্জাবী।
বিশাল জানান, লন্ডনে পড়াশোনা শেষ করে শাহরুখ খানকে একটি চিঠি র মাধ্যমে তিনি জানিয়েছিলেন 'বাদশা'র সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। জবাব দিয়েছিলেন শাহরুখ। বিশাল কে আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বাইয়ে নিজের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'-এর জন্য একটি পোর্টাল ডিজাইন করার বরাত পেয়েছিলেন এই আলোকচিত্রী। সেই শুরু। তারপর একটানা ১০ বছর 'বাদশা'র সঙ্গে কাজ করেন বিশাল।
তা কেমন ছিল প্রথমবার শাহরুখের সঙ্গে মোলাকাতের অভিজ্ঞতা ভুড়িতাহীন ভাবে বিশাল বলে ওঠেন প্রথম আলাপে একেবারে কাছ থেকে শাহরুখকে দেখে একটু অবাকই হয়েছিলাম ভেবেছিলাম বেশ লম্বা চওড়া একজন মানুষ হবেন তিনি। কিন্তু বাস্তবে দেখলাম শাহরুখ ততটা লম্বা চওড়া নন। মাঝারি উচ্চতার, দোহারা চেহারার একজন মানুষ। কিন্তু এনার্জিতে ভরপুর। আর ততটাই মনোমুগ্ধকর!"
এখানেই না থেমে বলিপাড়ার এই জনপ্রিয় আলোকচিত্রী আরও বলেন, "শাহরুখ হাতে ধরে আমাকে বহুবার কাজ শিখিয়েছেন। ছবির বহু খুঁটিনাটি বিষয়ে ধরে ধরে বুঝিয়েছেন। আর দেখবার মতো শাহরুখের পরিশ্রম করার ক্ষমতা। অমানুষিক খাটতে পারেন! শুটিং সেরে ছবির সম্পাদকের পাশে বসে সম্পাদনার কাজ জরিপ করেন। শাহরুখ নিজেই একজন অসাধারণ ছবি সম্পাদক। ওঁর অভিনীত প্রতিটি ছবির সম্পাদনায় ওঁর হাত থাকে। সম্পাদকের পাশে ঠায় বসে থেকে ছবির প্রতিটি দৃশ্য কাটছাঁটের ব্যপারে নিজের মতামত জানান। আবার বলছি, প্রতিটি দৃশ্য। এতটা ধৈর্য। নিজের কাজের প্রতি এতটা ভালবাসা শাহরুখের"।
প্রসঙ্গত, এই মুহূর্তে শাহরুখের হাতে রয়েছে 'দ্য কিং'। থ্রিলারধর্মী এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর কন্যা সুহানা খান। 'দ্য আর্চিজ'-এর পর এটি সুহানার দ্বিতীয় কাজ বলিউডে। 'দ্য কিং' পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ।