আজকাল ওয়েবডেস্ক: ছুটির মেজাজে বিপাশা বসু। মেয়ে দেবী ও স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি উড়ে গিয়েছেন মালদ্বীপে। সেখানে জলকেলি করছেন তিনজনে। প্রাতরাশ উপভোগ করছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন ,"মেয়ের চোখ দিয়ে আবার নতুন করে পৃথিবী দেখছি। তার চোখের মাধ্যমে সবকিছুই প্রথম। ঈশ্বর কত কৌতূহল, বিস্ময় দিয়েছেন চারপাশে। প্রাণভরে দেখছি। ""
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই কমেন্টবাক্স শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। বিপাশার পরনে লাল মনোকিনি। দেবী পরেছে আকাশি ও গোলাপি রঙের ড্রেস, মাথায় ছোট্ট টুপি। মেয়েকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা মা। কখনও চুমু খাচ্ছেন করণের ঠোঁটে, তো কখনও দেবীর মুখের দিকে তাকিয়ে হেসে উঠছেন খিলখিলিয়ে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Bipasha Basu (@bipashabasu)
সম্ভবত মেয়ের জন্মদিন উপলক্ষেই তারকা দম্পতি উড়ে গিয়েছেন সমুদ্রপাড়ে। কয়েকদিন আগে মেয়েকে কোলে নিয়ে নাচ শেখাচ্ছেন, এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। সব মিলিয়ে হাসিখুশি পরিবারের ছবি স্পষ্ট।
জন্মের কয়েক মাস পরেই হার্টের সমস্যা ধরা পড়েছিল দেবীর। সার্জারি করতে হয়েছিল। সেই সময় মুখ না খুললেও পরে মুম্বই সংবাদসংস্থার কাছে বিপাশা জানিয়েছিলেন ঠিক কতটা কঠিন সময় পার করেছে তাঁর গোটা পরিবার। সেই ঝড় সামলে দেবী এখন সুস্থ।