নিজস্ব সংবাদদাতা: নব্বই দশকে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল সে দেশের বাংলা রক ব্যান্ড ‘মাইলস’। বিপুল সাড়া ফেলেছিল এপার বাংলাতেও। যুব সমাজের মধ্যে দারুণ জনপ্রিয় ওঠে মাইলস-এর ‘ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও’ গান। সেই ব্যান্ডের গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদ প্রয়াত। বৃহস্পতিবার সকালে আমেরিকার ভার্জিনিয়ার এক হাসপাতালে মৃত্যু হয় ৬৩ বছরের গায়কের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই হামিন।

জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে নয়, বরং অনুষ্ঠানের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিন। যাঁর গানের অনুরাগী নব্বইয়ের দশকের হাজার হাজার অনুরাগী, তাঁর মৃত্যু সংবাদে মনখারাপ দুই বাংলার শ্রোতার দল। প্রসঙ্গত, বাংলায় রক ব্যান্ডের শুরু হাতে গোনা যে কয়েকজন মানুষের হাত ধরে তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাফিন। মাইলস ব্যান্ডে শাফিন যুক্ত ছিলেন প্রধান গায়ক ও সুরকার হিসেবে। তবে শুধুই গান নয়, মঞ্চে গিটার হাতে তাঁর পারফরম্যান্স দেখে তারিফ করেননি এমন সুররসিক বিরল। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত ও মায়ের কাছে নজরুলগীতি শিখেছিলেন শাফিন। পরে ভাই হামিনকে সঙ্গী করে গড়ে তুলেছিলেন 'মাইলস'। দীর্ঘ বছর সেই ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকার পর তা ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি।

বাংলাদেশ সূত্রের খবর, মার্কিন মুলুকে শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন গায়ক। সে কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়। সে দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।বৃহস্পতিবার রাতেই শাফিনের ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন মৃতদেহ আনার জন্য। বাংলাদেশে মৃতদেহ ফিরিয়ে আনার পরেই হবে শেষকৃত্য।

প্রসঙ্গত, ২০১৮ সালে দূর্গাপুজোর সময় প্রয়াত হয়েছিলেন 'মাইলস' ব্যান্ডের অন্যতম কান্ডারি তথা রক গায়ক আয়ুব বাচ্চু।