খেলতে খেলতে ৩৫ পার। সকাল থেকে বিরাট কোহলি শুভেচ্ছার বন্যায় ভাসছেন। কিন্তু খেলা বন্ধ রাখেননি। বরং, খেলতে খেলতেই নিজেকে নিজে জন্মদিনের উপহার দিয়েছেন। ১১৯ বলে ১০০ রান। শতরান হতেই উচ্ছ্বসিত অনুষ্কা শর্মা। বিরাট-ঘরণি সেই মুহূর্ত বন্দি করে ফেলেছেন সামাজিক পাতায়। সাদা-কালো সেই ছবিতে তিনি এঁকে দিয়েছেন ভালবাসার চিহ্ন, নিজের লাল টুকটুকে হৃদয়। প্রশংসায় পঞ্চমুখ তিনি, ‘নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিয়ে ফেললে!’



২০২৩-এর ইডেন গার্ডেন কানায় কানায় পূর্ণ। শহর কলকাতার বুকে জন্মদিনে বিরাট। কলকাতাবাসীর কাছে এর থেকে বড় উপহার কী হতে পারে? উদযাপন উৎসবে পরিণত হল শতরান আসতেই। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে বিরাট ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে। স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছে। কেবল সেখানে ছিলেন না অনুষ্কা। সাধারণত, প্রতি ম্যাচেই তিনি স্বামীর ছায়াসঙ্গী। কিন্তু দূরে থাকলেও মন তাঁর পড়েছিল কলকাতাতেই। তাই শতরানের সঙ্গে সঙ্গে সামাজিক পাতায় মুখর তিনি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)