কলকাতার সোনাপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন- দাম কি আরও কমবে? সাম্প্রতিক পরিস্থিতি ও বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে বিষয়টি নিয়ে কয়েকটি ব্যাখ্যা জানা গিয়েছে৷
2
8
সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলে। তাই কলকাতার বাজারে প্রতিদিন দামের ওঠানামা খুবই স্বাভাবিক। আজ যে দাম কমছে, কাল তা আবার বাড়তে পারে।
3
8
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি দাম কিছুটা কমলেও, দীর্ঘমেয়াদে সোনার দাম সাধারণত ঊর্ধ্বমুখীই থাকে। তাই এই সাময়িক পতনকে দাম কমে যাওয়ার স্থায়ী প্রবণতা হিসেবে না দেখাই ভালো।
4
8
আন্তর্জাতিক রাজনীতি বা যুদ্ধের আবহে সোনা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য হয়। তখন চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে যায়। পরিস্থিতি শান্ত হলে দাম কিছুটা কমতে পারে।
5
8
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারের ওপর নির্ভরশীল। ডলারের দাম বাড়লে সোনা আমদানির খরচ বাড়ে, যার প্রভাব সরাসরি কলকাতার বাজারে পড়ে দাম বেড়ে যায়।
6
8
টাকার তুলনায় ডলার দুর্বল হলে ভারতীয় আমদানিকারকদের সুবিধা হয়, ফলে সোনার দাম কিছুটা কমতে পারে। টাকার বিনিময় হার সোনার দামের ওপর বড় প্রভাব ফেলে।
7
8
বিয়ে বা উৎসবের মরশুমে চাহিদা তুঙ্গে থাকে। চাহিদার চাপে সেই সময় সোনার দাম কমার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে, উল্টে বেড়ে যায়।
8
8
বিনিয়োগের জন্য সোনা বরাবরই পছন্দের তালিকা থাকে। তবে দামের বড় পতনের আশা এখনই না করাই শ্রেয়। বাজার বিশ্লেষণ করে ধাপে ধাপে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ।