২রা মার্চ প্রায় চুপিসাড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। শোনা গিয়েছে পরিচয় বহু বছরের হলেও মূলত দেড় বছর আগে দু"জনের ঘনিষ্ঠতা বাড়ে। তার পরই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে চার হাত এক করেন অনুপম-প্রস্মিতা।

অবশেষে বিয়ের দু"মাসের মাথায় এবার হানিমুনে গেলেন এই জনপ্রিয় গায়ক-জুটি। অনুপম নিজেই পোস্ট করেছেন তার ছবি। তুরস্কের একটি পাহাড়ি এলাকায় স্ত্রী-র সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি। যেখানে বেশ রং মিলিয়ে পোশাক পরেছেন দু"জনে। অনুপম হলুদ রঙের টি শার্টে। সঙ্গে রং মিলিয়ে হলুদ স্কার্টে প্রস্মিতা। প্রথম থেকেই বিয়ে হোক বা মধুচন্দ্রিমা- সবকিছুই অত্যন্ত ব্যক্তিগত রেখেছেন দু"জনে। বিয়ের পর সমাজ মাধ্যমে একটি যুগল ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন অনুপম। এরপর জুটিতে এই ছবিটি দ্বিতীয় পোস্ট। বিয়ের পর প্রথম নববর্ষের কথা জানতে চাওয়া হলে অনুপম বলেছিলেন, বিশেষ কোনও প্ল্যান নেই। অন্য বারের মতোই কাটবে। তার কিছুদিন পরই স্ত্রীকে নিয়ে এখন বিদেশে সময় কাটাচ্ছেন জনপ্রিয় শিল্পী। অন্যদিকে প্রস্মিতাও নিজের কাজ ছাড়া ব্যক্তিগত জীবনের কোনও মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে পোস্ট করেন না। প্রেম বা বিয়ে নিয়েও তেমনভাবে কিছুই বলতে চাননি। অনুপমের এটি তৃতীয় বিয়ে। প্রস্মিতার দ্বিতীয়। তবে এই বিয়ে নিয়ে নেটিজেনদের আক্রোশের মুখে পড়তে হয়নি দু"জনের কাউকেই। বিয়ের পর যে যাঁর মত শহর থেকে দূরে গিয়ে কাজ করেছেন। তবে অবশেষে ব্যস্ততা দূরে সরিয়ে তুরস্কে এখন ভালবাসার মরসুম।