সংবাদসংস্থা, মুম্বই: অশ্লীল ছবি তৈরির দায়ে জেল হয়েছিল রাজ কুন্দ্রার। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বলিউড। স্বামীর কীর্তিতে ভেঙে পড়েছিলেন শিল্পা শেট্টি। তৈরি হয়েছিল দুরত্বও। সময় গড়িয়েছে। রাজকে তারপর দেখা যায়নি সেইভাবে। সব সময় মুখ ঢেকে রাখার জন্য নতুন নাম হয়েছিল তাঁর 'মাস্কম্যান'। অবশেষে মাস্ক খুলে সকলের সামনে এলেন তিনি। করলেন নিজের ছবির ঘোষণা। মুম্বই সংবাদসংস্থার মুখোমুখি দাঁড়িয়ে বললেন, 'আমার বৌ, সন্তান, পরিবারকে কিছু বলবেন না। ওদের তো কোনও দোষ নেই। যা বলার আমাকে বলুন'। কথা বলতে গিয়ে চোখ ভিজল ব্যবসায়ীর।
Raj Kundra: অবশেষে মাস্ক খুলে কী বললেন রাজ কুন্দ্রা! তাঁর 'ইউটি৬৯' ছবির টিজার পোস্ট করে কী লিখলেন শিল্পা?
