হর্ষিত রানা চোট পাওয়ায় মহম্মদ সিরাজের জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়। যদিও অন্য পরিকল্পনা ছিল তাঁর।
2
9
হাঁটুর চোটের জন্য টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। তাঁর জায়গায় সিরাজ বিশ্বকাপের দলে ডাক পান খানিকটা অপ্রত্যাশিত ভাবেই।
3
9
দীর্ঘ প্রায় দেড় বছর পর টিম ইন্ডিয়ার টি–২০ দলে ঠাঁই হল সিরাজের।
4
9
শুক্রবার সরকারিভাবে হর্ষিতের ছিটকে যাওয়ার খবর জানায় বিসিসিআই। পরিবর্ত হিসাবে দলে ডেকে নেওয়া হয় মহম্মদ সিরাজকে। আরে সেই ডাক পেয়ে সোজা বিশ্বকাপে নেমে পড়েন সিরাজ।
5
9
আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সিরাজ চার ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন।
6
9
এহেন সিরাজের অন্য পরিকল্পনা ছিল। সেটা কী? লা লিগায় ১৫ তারিখ ছিল রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ ম্যাচ। সেই খেলা দেখার প্রস্তুতি নিচ্ছিলেন হায়দরাবাদি বোলার।
7
9
এমন সময়ে অধিনায়ক সূর্যকুমার যাদব ফোন করে তাঁকে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার খবর জানান।
8
9
সিরাজ প্রথমটায় বিশ্বাসই করতে পারেননি। তিনি ভেবেছিলেন সূর্য বুঝি রসিকতা করছেন। তিনি সূর্যকে বলে ওঠেন, ''রসিকতা করো না ক্যাপ্টেন।''
9
9
এহেন সিরাজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে বল হাতে আগুন জ্বালিয়েছেন। ভারতের রান তাড়া করতে নামা আমেরিকাকে শুরুতে ধাক্কা দেন হায়দরাবাদি বোলার। শেষ উইকেটটিও তাঁরই।