সংবাদসংস্থা, মুম্বই: ছবিতে তাঁর গান মানেই হিট! শুধু ছবির গান নয় , এই হিপহপ শিল্পীর প্রত্যেক অ্যালবামই জনপ্রিয়। 'সনক' হোক বা 'গেঁনদা ফুল'– সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রত্যেক গানের ভিউ কোটিরও বেশি। তিনি হলেন বলিউডের হিপহপ 'বাদশাহ'। স্বার্থক নাম যেন। শিল্পী সম্প্রতি হাত মিলিয়েছেন বলিউডের ভাইজান সলমন খানের সঙ্গে। টাইগার এ থাকছে বাদশাহর বিশেষ গান।
এই ছবির হাত ধরে বড়পর্দায় ছ'বছর পরে ফিরতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। খল চরিত্রে থাকছেন ইমরান হাশমি। অন্যদিকে প্রায় এক যুগ ধরে বলিউডকে হিট গান দিয়েছেন বাদশাহ। তাঁর 'স্যাটারডে', 'লড়কি বিউটিফুল কর গয়ি চুল' , 'গরমি', 'মাশআল্লাহ', 'সোয়াগ সে সোয়াগত', 'কালা চশমা' – সব কটা গানই হিট। সলমনের সঙ্গে বাদশাহর জুটিও অনেক দিনের। 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার' ছবিতেও আইটেম গান করেছেন শিল্পী। মুম্বই সংবাদ সূত্রের খবর অনুযায়ী স্পাই ইউনিভার্সের নতুন প্রোজেক্টেও মিউজিক কম্পোজার ডাক পাঠিয়েছেন হিপহপ স্টারকে। প্রীতমের ডাক কখনওই ফিরিয়ে দেননি বাদশাহ। 'বজরঙ্গী ভাইজান' ছবিতে 'সেলফি লে লে রে', 'অ্যায় দিল হে মুশকিল' ছবির 'ব্রেকআপ সং', 'সুলতান' ছবির 'বেবি কো বেস পসন্দ হ্যায়'– একাধিক সফল কাজ করেছেন জুটিতে। এবার নতুন চমক কী! সেটাই অপেক্ষা।