অতীশ সেন: রাজ্য সড়ক দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় হাতির পালের সামনে পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই কিশোরের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোরাঘাট চৌপথি ও হলদিবাড়ি চা বাগানের মাঝে। জানা গিয়েছে, বানারহাটের তোতাপাড়া চা বাগানের বাসিন্দা জয় ওঁরাও এবং আদর্শ ওঁরাও নামে দুই যুবক বাড়ি থেকে বাইকে চেপে হলদিবাড়ি চা বাগানে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল।
সেই সময় বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার ওপর হঠাৎই একটি হাতির দল উঠে আসে। রেতির জঙ্গল থেকে বেড়িয়ে বিন্নাগুড়ি, মোরাঘাট চা বাগান পেরিয়ে এই পথেই হাতির দল নিয়মিত হলদিবাড়ি হয়ে মোরাঘাট জঙ্গল ও ডায়নার জঙ্গলের পথে যাতায়াত করে। জানা গিয়েছে, হাতির দল আচমকা সামনে চলে আসায় বাইক নিয়ন্ত্রণে রাখা যায়নি। এরপর হাতির দলটি দুই কিশোরকে পিষে দেয়। দুই যুবককে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
বনদপ্তর সূত্রে খবর, হাতির দল আচমকা রাস্তায় চলে আসায় দ্রুত গতিতে থাকা বাইকটি সময় মত নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় পড়ে গিয়েও দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। তবে হাতির দল পিষে মেরেছে কি না তা নিশ্চিত হতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পিষে মারার খবর নিশ্চিত হলে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।