ডিজিটাল দুনিয়ায় নতুন প্রজন্মের অবসর বা বিনোদন সবই মুঠোফোনে বন্দি৷ ই বুক-এর জমানায় হাতে বই নিয়ে পাতা উল্টে পড়ার অভ্যাস প্রায় নেই বললেই চলে৷ রিল শর্টস স্ক্রোলিং এসব শব্দের সঙ্গে জীবনে এসেছে অস্থিরতা৷
2
12
নোটিফিকেশনের শব্দে স্থির হয়ে কিছু পড়া বা শোনার ধৈর্য কমছে৷ কন্টেন্টের ভিড়ে বহু বিকল্পের খোঁজে মন সারাক্ষণ ছুটছে৷ এই অস্থিরতা থেকে মুক্তি পেতেই জেন জি-র পছন্দ 'সাইলেন্ট রিডিং ক্লাব'৷
3
12
কী এই সাইলেন্ট রিডিং ক্লাব? পছন্দের ক্যাফে, রেস্তোরাঁ বা বন্ধুর বাড়িতে একটি নির্দিষ্ট জায়গায় একদল মানুষ জড়ো হবেন। প্রত্যেকে নিজের পছন্দের বই সঙ্গে আনবেন। চা কফি খেতে খেতে গল্প আড্ডা চলবে৷
4
12
একটা নির্দিষ্ট সময় সকলে চুপ৷ ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েক ল্যাপটপ মোবাইল আড্ডা সবকিছু বন্ধ রেখে যে যার পছন্দের বইতে ডুবে যাবেন৷ এখানে কোনো আলোচনা, বক্তৃতা বা বই নিয়ে তর্ক নেই। শুধু আছে বই, পাঠক এবং এক ধরনের শান্ত পরিবেশ।
5
12
জেন জি-এর আধুনিক লাইব্রেরি বলা যেতে পারে৷ চারদেওয়ালের মধ্যে যেদিকে তাকাবেন সেদিকেই বই আর বই এমনটা নয়৷ বরং আছে নিজের পছন্দের বই। চেনা অচেনা মানুষের সঙ্গ আর বই এর পাতা ওল্টানোর ফাঁকে ধোঁয়া ওঠা কফি কাপে কিছু আড্ডা গল্প।
6
12
কেন এই ট্রেন্ড এত জনপ্রিয়? একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে, বিগত ২০ বছরে বই পড়ার অভ্যাস কমে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়া আর মোবাইলে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়ায় বই পড়া কমছে৷ বই পড়া কেবল জ্ঞান বাড়ায় না৷
7
12
নিয়মিত বই পড়লে মস্তিষ্কের নিউরনগুলো সচল ও শক্তিশালী থাকে। গবেষণায় দেখা গেছে, এটি স্মৃতিশক্তি উন্নত করতে এবং বয়সজনিত রোগ যেমন: আলঝেইমার্স প্রতিরোধে অত্যন্ত কার্যকরী।
8
12
মাত্র ৬ মিনিট বই পড়লে হৃৎস্পন্দন ধীর হয় ও রক্তচাপ কমে। বইয়ের চরিত্র ও দৃশ্যপটগুলো যখন আপনি নিজের মনের ভিতর কল্পনা করেন, তখন আপনার চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে।
9
12
মনোবিদদের মতে বই মানসিক অবসাদ দূর করে৷ বই একাগ্রতা এবং মনোযোগ বাড়ায় যা জীবনের যে কোনও পরিস্থিতিতে কাজে লাগে৷ বিশ্বের সফলতম ব্যক্তিত্বরা নিয়মিত পড়ার অভ্যাসকে তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি মনে করেন৷
10
12
অনেকেই একা একটা ঘরে বসে বই পড়তে পারেন না। তাদের জন্য এই সাইলেন্ট রিডিং ক্লাব বেশ উপকারী৷ বই পড়াও হবে সেই সঙ্গে অন্য পাঁচজনের সঙ্গে গল্প ভাবনার আদানপ্রদান হবে৷
11
12
চিকিৎসকরা বলছেন, অনিদ্রার সমস্যা যাঁদের আছে বা অনেকেই এখন রাতে ঘুমের আগেও মোবাইল স্ক্রল করেন যা স্বাস্থ্যের ক্ষতি করে৷
12
12
এই অভ্যাস দূরে রাখতেও বই এর কোনও বিকল্প নেই৷ তাই সাইলেন্ট রিডিং ক্লাব এর মাধ্যমে হারিয়ে যাওয়া বই পড়ার অভ্যাস ফিরে এলে শারীরিক মানসিক বৌদ্ধিক সবদিক থেকেই উপকার হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷