শব্দ নয় শিস দিয়ে কথা বলেন এই গ্রামের মানুষেরা, কেন এই অদ্ভুত নিয়ম?
নিজস্ব সংবাদদাতা
১৭ জুন ২০২৬ ২০ : ৪৮
শেয়ার করুন
1
11
তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের অনেক উঁচুতে অবস্থিত এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, যেখানে আজও মানুষ এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় যোগাযোগ করার জন্য শব্দ নয়, শিস দিয়ে কথা বলেন৷
2
11
তবে এটি সাধারণ শিস নয়। এটি আসলে তাদের নিজস্ব “পাখির ভাষা”। যেখানে তুর্কি ভাষার শব্দগুলো তীক্ষ্ণ শিসের মাধ্যমে প্রকাশ করা হয়।
3
11
গ্রামটির নাম কুসকয় (Kuskoy)। এখানকার বাসিন্দারা মূলত কৃষক। তাঁরা চা, ভুট্টা, বিটসহ নানা ফসল চাষ করেন এবং গবাদি পশুও পালন করেন। তুরস্কের অন্যান্য এলাকার তুলনায় এখানকার প্রকৃতি ও জীবনযাত্রা কিছুটা আলাদা।
4
11
তবে কুসকয়ের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। ৬০ বছর বয়সি নাজমিয়ে চাকির সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ধরুন আপনাকে পাশের বাড়ির কাউকে বলতে হবে, আগামীকাল তুমি কি আমাকে ভুট্টা কাটতে সাহায্য করবে? অথবা কারও মৃত্যু হলে, সেই খবরও পুরো উপত্যকায় শিস দিয়ে জানানো হয়।”
5
11
তবে শিস দিয়ে সব কথা বলা যায় না। হাসতে হাসতে চাকির বলেন, “প্রেমের কথা কখনও শিস দিয়ে বলা যায় না, কারণ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে!”
6
11
কুসকয়ের মানুষ যে শুধু কোনো সংকেত ব্যবহার করেন না, বরং এটি সত্যিকারের ভাষা, তা প্রমাণ করতে এক পরীক্ষা করা হয়। এক ব্যক্তিকে ইস্তাম্বুলের একটি ফোন নম্বর দেওয়া হয়, যা অন্য কেউ জানত না। তিনি সেটি শিস দিয়ে আরেক ব্যক্তিকে জানান। দ্বিতীয় ব্যক্তি সেই শিস শুনে নম্বরটি ডায়াল করেন এবং ফোন বেজে ওঠে।
7
11
বিশ্বের আরও কিছু জায়গায় শিসের ভাষার প্রচলন রয়েছে, যেমন ক্যানারি দ্বীপপুঞ্জে। তবে কুসকয়ের এই ভাষা নিয়ে গবেষণা করা হয়েছে৷
8
11
সাধারণ ভাষা মস্তিষ্কের মূলত বাম অংশে প্রক্রিয়াজাত হয়, আর সঙ্গীত ডান অংশে। কিন্তু শিসের ভাষার ক্ষেত্রে কুসকয়ের মানুষ মস্তিষ্কের দুই অংশই অনেক বেশি ব্যবহার করেন।
9
11
এই গবেষণা ভবিষ্যতে স্ট্রোক আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাতেও কাজে লাগতে পারে বলে মনে করেন গবেষক। যাঁদের মস্তিষ্কের বাম অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কথা বুঝতে সমস্যা হয়, তাঁদের ক্ষেত্রে শিসের ভাষা কোনও উপকার করতে পারে কি না, তা নিয়েও ভাবা হচ্ছে।
10
11
মোবাইল ফোনের ব্যবহার বাড়ায় এই শিসের ভাষার প্রয়োজন কমে গেছে। তবে কুসকয়ের মানুষ প্রতি বছর একটি উৎসবের আয়োজন করেন এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে।
11
11
আর মজার বিষয় হল, এখনও এই ভাষা কাজে লাগে। যেমন পুলিশ এলাকায় টহল দিলে বন্দুকধারী প্রতিবেশীদের সতর্ক করতেও শিস ব্যবহার করা হয়!