আজকাল ওয়েবডেস্ক: মাদকাসক্ত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সুতি থানার কান্দোলিয়া গ্রামে। এদিন সকালে গ্রামবাসীরা এলাকার একটি লিচু বাগানে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করেন। জানা যায়, মৃত যুবকের নাম রাকিব শেখ। সুতি থানার অন্তর্গত আজাদনগর-বাগানপাড়াতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকত ওই যুবক। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই।
রাকিবের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে’। পরিবার সূত্রে খবর, বন্ধুদের সঙ্গে বসে মাদক সেবন করত রাকিব। রাকিব শেখের স্ত্রী সামসিদা বিবি সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মঙ্গলবার তিন বন্ধুর সঙ্গে রাকিব বাড়ি থেকে বেরোনোর পর তাঁর আর কোনো খোঁজ মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ লিচু বাগানে ফেলে রাখা হয়েছিল। সম্ভবত মাদক সেবনকে কেন্দ্র করে কোনও বিবাদের জেরে এই খুন হয়ে থাকতে পারে।