আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কার বল্লালপুরে ট্রেন দুর্ঘটনার দায় লরি চালকেরই। এমনটাই দাবি করল রেল। সোমবার সকালে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারা। ডিআরএম জানান, ‘দুর্ঘটনাস্থলে কোনো রেলগেট নেই। কীভাবে লরিটি লাইনের ওপর উঠে এল তা তদন্ত করে দেখা হচ্ছে। লরি চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যাবতীয় তথ্য রাজ্য সরকারকে দেওয়া হয়েছে’।
জানা গিয়েছে, লরিটির পেছনের অংশ আপ লাইন এবং সামনের অংশ ডাউন লাইনে ছিল। চালক এমার্জেন্সি ব্রেক কষলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ডিআরএম জানান, স্থানীয় পুলিশ এবং আরপিএফ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। লরি চালকের সম্পর্কে যাবতীয় তথ্য ও ফোন নম্বর পাওয়া গেছে। সেগুলো সবই রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। ট্রেনের যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে রেলের তরফে। ডাউন লাইন দিয়েই দুদিকের ট্রেন চালানো হচ্ছে। আপ লাইন থেকে ইঞ্জিন এবং ট্রেনের বাকি কিছু অংশ সরাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।