আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি নথি না থাকলে কি আবেদন করতে পারবেন না সিএএ-তে? প্রশ্ন দীর্ঘদিনের। এবার শান্তনু ঠাকুরের বার্তায় বিরাট স্বস্তি হাজার হাজার মানুষের। 

সিএএতে আবেদন করে উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব নেওয়ার আবেদন দীর্ঘদিন ধরে জানিয়েছে বিজেপি৷ অনেকেই আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন আবার বহু মানুষ ৷ আবেদন করতে গিয়ে বাংলাদেশী নথি না থাকায় ফর্ম পূরণ করতে পারছেন না ৷ ফলে, সমস্যায় পড়েছেন তাঁরা৷ ভাবছেন সিএএতে আবেদন করতে না পারলে সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন । কীভাবে এই পরসিথিতিতে নাগরিকত্ব মিলবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন৷ সোমবার বনগায় তপশিলি মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর  বলেন, 'আমাদের এখানে উদ্বাস্তুদের যে সমস্যা ছিল, ধীরে ধীরে তা সাফল্যের দিয়ে যাচ্ছে। সিএএ-তে আবেদনের মাধ্যমে ভারতের উদ্বাস্তুরা নাগরিকত্ব পাচ্ছে। আরও দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে।' 


'বাংলাদেশের নথি ছাড়া আবেদন করা যাচ্ছে না', এই সমস্যার কথা উল্লেখ করে, হাজার হাজার মানুষকে আশ্বস্ত করতে বিরাট বার্তা শান্তনুর। তিনি বলেন, 'বহু মানুষের কাছে বাংলাদেশের নথি নেই। আমি মনে করি এটাতেও আগামীতে ছাড় দেওয়া হবে। কারণ সবার কাছে বাংলাদেশি নথি থাকতে পারে না।' 

তারপরেই তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি আমাদের যে সমস্ত সংস্থা আছে তাদের মাধ্যমে সার্টিফাই করে  সার্টিফিকেটের মাধ্যমে যাতে নাগরিকত্ব পায় তার সুবন্দোবস্ত হচ্ছে৷ এখন আরও বেশি সহজ হবে এই কারণে, ভারতীয় জনতা পার্টির সরকার আরও বেশি সহযোগিতা করবে।  রাজ্য সরকার সহযোগিতা না করলে যে কোন কাজ করতেই দেরি হয় সমস্যা হয়। আমাদের সরকার যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য, এই কাজটি করবে, আগামিদিনে আরও দ্রুততর ভাবে আপনাদের সার্টিফিকেট দেওয়া যাবে বলে মনে করি।'