বীরেন ভট্টাচার্য, দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে স্পেশাল অপারেশন পদক পেলেন রাজ্য পুলিশের ১০ জন আধিকারিক। এনআইএ, এনসিবি, সিআরপিএএফের মতো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন বাহিনীর আধিকারিকদের এই পুরস্কার দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। রাজ্যের পুরষ্কৃত আধিকারিকদের তালিকায় রয়েছেন এসটিএফের যুগ্ম কমিশনার ভি সলমন নিশাকুমার।
রাজ্যের ১০ জন আধিকারিকের তালিকায় রয়েছেন ডিসিপি হরিকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, ইন্সপেক্টর শ্রীপ্রসন্ন দিকপতি, পুলিশ সার্জেন্ট অম্বুজ সিং, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, সাব ইন্সপেক্টর দেবাশিস রাউত। তিন জন কনস্টেবলও স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন মেডেল পাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি এবং সৌম্যজিত দাস। সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রকের মেডেল পাচ্ছে সিআরপিএফ। এই কেন্দ্রীয় বাহিনীর মোট ৫১ জন পদক পাচ্ছেন। এনআইএ এর ৯ জন, এনসিবির ১৪ জন আধিকারিক এই পদক পাচ্ছেন। ২০১৮ সালে এই পুরস্কার প্রদান চালু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।