আজকাল ওয়েবডেস্ক:‌ বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেটাই সত্যি হল। কলকাতা পুরসভার কয়েক দশকের কাউন্সিলর তথা মধ্য কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে। তবে তিনি বিজেপির টিকিটে দাঁড়াবেন কিনা তা স্পষ্ট নয়।


রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং দুই কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব ও অমিত মালব্যর উপস্থিতিতে সোমবার রাতে সন্তোষ বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপির বিধাননগর দপ্তরে শমীক উত্তরীয় পরিয়ে এবং পতাকা হাতে দিয়ে সন্তোষকে বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান।
এটা ঘটনা, দলবদল করলেও সেই কংগ্রেসকে আক্রমণের পথে সন্তোষ হাঁটেননি। এর পাশাপাশি অধীর চৌধুরিরও প্রশংসা করেছেন সন্তোষ। 


এটা ঘটনা, গত ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল। সেই মঞ্চেই সন্তোষ বিজেপির পতাকা হাতে নিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। ডালহৌসি এলাকার দীর্ঘদিনের কাউন্সিলরকে সে দিন শেষ পর্যন্ত আর ব্রিগেডে দেখা যায়নি। তবে তার ১০ দিনের মধ্যেই সন্তোষ বিজেপিতে যোগ দিলেন। সূত্রের খবর, তিনি লড়তে পারেন চৌরঙ্গি আসন থেকে। 

 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Congress&#39;s final Kolkata connection has fallen. Veteran and sole INC Councillor Santosh Pathak has now joined BJP. He&#39;s winning here since 2005. At North Calcutta, full of whatever there is for Congress has gone to BJP. It was a dream quest to gobble up their unit here and it&#39;s… <a href="https://t.co/MhvUXqExYN">pic.twitter.com/MhvUXqExYN</a></p>&mdash; Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) <a href="

?ref_src=twsrc%5Etfw">March 23, 2026</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>