আজকাল ওয়েবডেস্ক:  আয়কর কাঠামোয় কোনও বদল আনল না কেন্দ্রীয় সরকার। কারণ, এটা অন্তর্বর্তী বাজেট। তবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল। সেগুলির সময়সীমা বাড়ানো হল। এই ছাড়গুলি ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। অপরিবর্তিত থাকছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর। এদিন নতুন সংসদ ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, বিগত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় বেড়েছে ৩ গুণ। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত করে ছাড় ছিল। এবারেও তা বজায় থাকছে। অর্থমন্ত্রী বলেন, দেশে বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে। এজন্য বিদেশি বন্ধুদের সুবিধা দেওয়া হবে। বিকশিত ভারতের কথা ভাবা হচ্ছে। ৭৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে যাতে মাইলস্টোনগুলি টপকানো যায়। দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করা হবে। এছাড়া ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে। এর ফলে এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। ‘লাখপতি দিদি’র সংখ্যা দু’কোটিতে নিয়ে যাওয়া হবে।