নিজস্ব সংবাদদাতা: একের পর এক দুঃসংবাদে বিপর্যস্ত বিনোদন দুনিয়া। ২৭ জানুয়ারি চলে গেলেন অভিনয় দুনিয়ার আরও এক স্তম্ভ শ্রীলা মজুমদার। অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। খবর, এদিন দুপুর আড়াইটেয় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তের নায়িকা।
১৯৮o-তে মৃণাল সেন তাঁর "পরশুরাম" ছবিতে প্রথম সুযোগ দেন অভিনেত্রীকে। তখন তিনি মাত্র ১৬। বরাবর অন্য ধারার ছবিতে কাজ করেছেন। পর্দাভাগ করেছেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহের সঙ্গে। একাধিক বলিউড নায়িকার হয়ে বাংলা ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকার সঙ্গে প্রয়াত অভিনেত্রীর সখ্য অনেক বছরের।
সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল প্রয়াত অভিনেত্রীর স্বামীর সঙ্গে। তিনি বলেন, ৩ বছরেরও বেশি সময় ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রথমে ওভারিতে ক্যান্সার ধরা পড়ে। জটিল অস্ত্রোপচার এবং কেমো নিয়ে মারণরোগ মুক্ত হন। বেশ কিছুদিন ভাল থাকার পর আবারও রোগ ফিরে আসে।
এরপর শরীরের বাকি অংশেও থাবা বসায় ক্যান্সার। চিকিৎসা চলছিল নিয়মিত। এই নিয়েই তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি "পালান"-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে খারিজ" ছবির অনুপ্রেরণায় ছবিটি বানান কৌশিক। "খারিজ" ছবিতেও শ্রীলা অভিনয় করেছিলেন।
এরপর ১৩ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রয়াত অভিনেত্রী। ২৩ তারিখ পর্যন্ত সেখান চিকিৎসা চলে তাঁর। তারপর বাড়ি ফিরে আসেন। খবর পেয়েই প্রয়াত অভিনেত্রীর বাড়িতে যান ঋতুপর্ণা। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর দায়িত্বে শেষকৃত্য সম্পন্ন হবে।