'প্রতিজ্ঞা' ধারাবাহিকটি শুরু হতে না হতেই টিআরপি তালিকায় চমক দেখাচ্ছে। সেরা ১০ -এ নিজের জায়গা বানিয়ে নিয়েছে। এবার গল্পে আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্বর্ণলতা রায় ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছে। সেখানেই অভির ঠাকুমাকে গিয়ে প্রণাম করে ছুটি। ধন্যবাদ জানায় এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানের জন্য। মূক, বধির শিশুদের জন্য এই সংগঠন যেভাবে কাজ করে, সেটা যেন আগামীতেও চালিয়ে যায়, সেই আবেদন জানায়। আশীর্বাদ নেয় ঠাম্মির। এই জিনিসটা কিছুতে সহ্য করতে পারে না নকল পরী। সে স্থির করে, ছুটিকে হেনস্থা করবে।
নকল পরী পানীয়র গ্লাসে নেশার ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই শরবতের গ্লাস না নিয়ে ছুটি অন্য একটি গ্লাস নেয়। আর নকল পরী নিজেই নিজের ফাঁদে জড়িয়ে সেই গ্লাসটি বেছে নেয়। তারপরই সে মঞ্চে উঠে জানায় সে আসল পরী নয়। বরং আসল পরী অন্য কেউ। অভি যখন তাকে প্রশ্ন করে কে আসল পরী, ছুটিকে দেখায়। এই প্রোমো দেখে দর্শকেরা দারুণ খুশি। তাদের এখন একটাই প্রশ্ন তবে কি অভি এবং তার গোটা পরিবার জেনে যাবে ছুটির পরিচয়। মেনে নেবে তাকে? নাকি গুলোর আসবে অন্য কোনও টুইস্ট?















