আজকাল ওয়েবডেস্ক: ডেঙ্গি ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত। উৎসবের আবহেও কাটল না আতঙ্ক। আবারও শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু।
এবার সন্তোষপুরে। মৃতার নাম, মামনী নস্কর। ৪৫ বছর বয়সি ওই মহিলা সন্তোষপুরের জনতা রোডের বাসিন্দা ছিলেন। ১৮ অক্টোবর ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর সহ একাধিক উপসর্গ ছিল তাঁর। হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্তের। হাসপাতালের তরফেও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে বাংলায় এখনও পর্যন্ত বেসরকারি মতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫।